1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
চুয়াডাঙ্গায় প্রশ্ন ফাঁস ও জালিয়াতি: অফিস সহায়ক গ্রেপ্তার - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

চুয়াডাঙ্গায় প্রশ্ন ফাঁস ও জালিয়াতি: অফিস সহায়ক গ্রেপ্তার

আবুল হাশেম দামুড়হুদা উপজেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা।
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
  • ৪৪ বার পঠিত

আবুল হাশেম
দামুড়হুদা উপজেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা।

​
চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে এসএসসি নির্বাচনী পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ তদন্ত করতে গিয়ে নিয়োগ, ভর্তি ও শিফট পরিবর্তনসহ বহুমুখী জালিয়াতির তথ্য সামনে এসেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিদ্যালয়ের অফিস সহায়ক শাহজামালকে গ্রেপ্তার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে।

​গত ২৬ অক্টোবর বিদ্যালয়ের প্রশ্ন ফাঁসের ঘটনা খতিয়ে দেখতে জেলা প্রশাসক লুৎফুন নাহার তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন। এতে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এ বি এম খালিদ হোসেন সিদ্দিকীকে প্রধান করা হয়।

​তদন্তের অংশ হিসেবে শাহজামালের ব্যক্তিগত কম্পিউটার জব্দ করে পরীক্ষা করা হলে জালিয়াতির চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। অনুসন্ধানে দেখা যায়, প্রশ্ন ফাঁসের পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকদের স্বাক্ষর জাল করে মাস্টার রোলে লোক নিয়োগ দিয়ে আসছিলেন। এছাড়া অফিস সহায়ক পদে কর্মরত থাকা সত্ত্বেও তিনি জালিয়াতির মাধ্যমে কম্পিউটার অপারেটরের স্কেলে বেতন তুলতেন বলেও অভিযোগ পাওয়া গেছে।

​শুধু নিয়োগই নয়, জব্দ করা কম্পিউটারে শিক্ষার্থীদের ভর্তি ও শিফট পরিবর্তনসংক্রান্ত বিভিন্ন তথ্য ও নথি মিলেছে। এর পেছনে কোনো অর্থ লেনদেন বা ভর্তি-বাণিজ্য জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে প্রশাসন।

​অভিযোগের সত্যতা যাচাই করতে ২৮ অক্টোবর রাত ১১টায় বিদ্যালয়ে যান তদন্ত কমিটির প্রধান এ বি এম খালিদ হোসেন সিদ্দিকী। নথিপত্র পর্যালোচনার পর রাতেই শাহজামালকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ২৯ অক্টোবর সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ রেজাউল করিম বাদী হয়ে মামলা দায়েরের সিদ্ধান্ত নেন।

​অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এ বি এম খালিদ হোসেন সিদ্দিকী জানান, অভিযুক্ত শাহজামালের বিরুদ্ধে জালিয়াতির বিভিন্ন তথ্য পাওয়া গেছে। চূড়ান্ত তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানা সম্ভব হবে। একটি সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রশ্নপত্রের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার পাশাপাশি এমন প্রশাসনিক অনিয়মের ঘটনায় চুয়াডাঙ্গার শিক্ষা মহলে তীব্র উদ্বেগের সৃষ্টি হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park