1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
‎চারদিন ধরে রাজশাহীসহ ৩ জেলায় দূরপাল্লার বাস চলাচল বন্ধ - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
চুয়াডাঙ্গায় বিজিবির জোরালো অভিযান: স্বর্ণ ও মাদকসহ আটক ৩, রিজিয়নের জব্দ ৫২ কোটি টাকা আগের নির্যাতনের মামলায় আপস, ফের নির্যাতনের অভিযোগে প্রাণ গেল গৃহবধূর নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযানে ১০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো ১২০ ফুট চিমনি চারঘাটে রিকশা-ভ্যানচালককে হুডি দিলেন পৌর মেয়র পদপ্রার্থী একের পর এক ককটেল বিস্ফোরণ, ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচলে পুলিশের কড়াকড়ি ‎ কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড

‎চারদিন ধরে রাজশাহীসহ ৩ জেলায় দূরপাল্লার বাস চলাচল বন্ধ

মোঃ মহাজামিল
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৯ বার পঠিত

মোঃমহাজামিল,স্টাফ রিপোর্টার
‎

‎পরিবহন মালিক ও শ্রমিকদের টানাপোড়েনের জেরে চারদিন ধরে রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। রোববারও স্বাভাবিক হয়নি এ রুটের পরিবহন ব্যবস্থা, ফলে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
‎
‎আগে থেকে টিকিট কেটে অনেক যাত্রী বাস কাউন্টারে এসে জানতে পারছেন বাস চলাচল বন্ধ রয়েছে। জরুরি প্রয়োজনে কেউ কেউ লোকাল বাস কিংবা সীমিত সংখ্যক চলমান পরিবহন ব্যবহার করে ঢাকায় যাতায়াত করছেন। অচলাবস্থা কবে কাটবে তা নিয়ে অনিশ্চয়তা থাকায় যাত্রীরা উদ্বেগ ও দুর্ভোগে রয়েছেন। তবে একতা ট্রান্সপোর্ট নামে একটি বাস প্রতিষ্ঠান তাদের চলাচল স্বাভাবিক রেখেছে বলে জানা গেছে।
‎
‎
‎মালিকরা জানিয়েছে, শ্রমিকদের দাবি প্রেক্ষিতে গত ২৩ সেপ্টেম্বর চালকের ট্রিপপ্রতি বেতন ১ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৭৫০, সুপারভাইজারের ৫০০ থেকে ৭৫০ এবং সহকারীর ৪০০ থেকে ৭০০ টাকা করা হয়েছে।
‎
‎এর পর তারা নতুন করে দাবি তুলেছে, যাত্রাবিরতির খাবারের হোটেল বিল কোম্পানিকে দিতে হবে, ডিউটি ২৪ ঘণ্টা হলে খোরাকি দিতে হবে, এসি কোটের ২০টি টিকিট বিক্রি হলে একটি ও ফুল হলে দুইটি দিতে হবে। রাজশাহীর ট্রিপ হলেও চাঁপাইনবাবগঞ্জের বেতন দিতে হবে। শ্রমিকদের নতুন এ দাবির প্রেক্ষিতে তারা বাস বন্ধ রাখতে বাধ্য হয়েছে।
‎
‎মোটর শ্রমিক ইউনিয়নের নেতারা জানিয়েছেন, মালিক ও শ্রমিকদের মধ্যে সমঝোতার জন্য আলোচনা চলছে। তবে সমাধান না হওয়ায় বাস চলাচল বন্ধই রয়েছে।
‎
‎চাঁপাইনবাবগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান বলেন, “বাস চলাচল স্বাভাবিক করতে মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা কোনো সাড়া দিচ্ছেন না।”
‎

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park