1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
চারঘাট পৌরসভা জামায়াতের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

চারঘাট পৌরসভা জামায়াতের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল

মৌসুমী দাস, স্টাফ রিপোর্টার রাজশাহীঃ
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
  • ১২৭ বার পঠিত

মৌসুমী দাস, স্টাফ রিপোর্টার রাজশাহীঃ

রাজশাহীর চারঘাট পৌরসভা জামায়াতের উদ্যোগে পবিত্র মাহে রমাদান উপলক্ষে আলোচনাসভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় চারঘাট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে।

শুক্রবার (২৮ মার্চ) বিকেলে ৫ টায় চারঘাট পৌরসভা জামায়াতের সেক্রেটারি জনাব মোঃ ইকবাল হোসাইন এর সঞ্চালনায় এবং নায়েবে আমীর জনাব মোঃ ওবাইদুল হক বদি এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা জামায়াতের সেক্রেটারি জনাব মোঃ গোলাম মুর্তজা।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, সহকারী সেক্রেটারি ও রাজশাহী-৬ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্যপ্রার্থী জননেতা অধ্যক্ষ মোঃ নাজমুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের সাংস্কৃতিক সম্পাদক জনাব মোঃ শোয়েব আলী, রাজশাহী জেলা পূর্ব শিবিরের সভাপতি জনাব মোঃ রুবেল আলী, জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সেক্রেটারি জনাব মাওঃ শফিকুল ইসলাম,চারঘাট উপজেলা জামায়াতের আমীর জনাব মাস্টার মোঃআবুল কালাম আজাদ, সেক্রেটারি অধ্যাপক আইয়ুব আলী, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ সুফেল রানা, জনাব মোঃশেরে আলম, নিমপাড়া ইউনিয়ন জামায়াতের আমীর জনাব মোঃমিজানুর রহমান, নাহিদ হাসান শুভ,শফিকুর রহমান,সাজ্জাদ হোসেন,আসাদুজ্জামান,হাসিবুর রহমান সহ সকল স্তরের নেতৃবৃন্দ।

পোগ্রামের শুরুতেই
আগামীতে চারঘাট পৌরসভার জামায়াত মনোনীত মেয়র প্রার্থী হিসেবে নাম ঘোষনা করেন জনাব মোঃ ওবাইদুল হক বদি কে।

সম্মানিত অতিথিবৃন্দ যথাযথ সম্মানের সাথে রমাযানের সিয়াম সাধনার মাধ্যমে তাকওয়াপূর্ণ জীবন গঠনের আহ্বান জানান। ৩৬ শে জুলাই বিপ্লবে দেশবাসী যেভাবে রক্ত ও জীবন দিয়ে দেশের সার্বভৌমত্ব রক্ষা করেছেন ঠিক তেমনিভাবে আগামীর বাংলাদেশে একটি কল্যাণকর ইসলামী রাষ্ট্র গঠনে ভূমিকা রাখার জন্যে প্রস্তুতি গ্রহণ করতে হবে। সম্মানিত অতিথিবৃন্দ বলেন আপনারা ইসলামের সম্পদ কিন্তু আজকের সমাজ দুর্নীতি, নেশা ও ব্যভিচারে লিপ্ত হয়ে তাদের সম্ভবনাময় তারুণ্যকে ধ্বংস করে দিচ্ছে। এই পথহারা জনাতাকে সঠিক পথের দাওয়াত দানের মাধ্যমে আগামীতে ইসলামী আন্দোলনে কাজে লাগাতে হবে। সমাজের সকল অন্যায় ও অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানের আহ্বান জানিয়ে ইফতার মাহফিলের সার্বিক সাফাল্য কামনা করেন এবং চারঘাট পৌরসভা বাসীর প্রতি কৃতজ্ঞতা জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park