1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
চারঘাট উপজেলা জামায়াতের উদ্যোগে জুলাই-আগষ্ট শহীদদের জন্য দোয়া মাহফিল - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

চারঘাট উপজেলা জামায়াতের উদ্যোগে জুলাই-আগষ্ট শহীদদের জন্য দোয়া মাহফিল

মৌসুমী দাস, স্টাফ রিপোর্টার রাজশাহীঃ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ২২৫ বার পঠিত

 

  • মৌসুমী দাস, স্টাফ রিপোর্টার রাজশাহীঃ

বাংলাদেশ জামায়াতে ইসলামী চারঘাট উপজেলার উদ্যোগে
জুলাই-আগষ্ট গনঅভ্যুথানে শহীদ, আহত ও পঙ্গুত্ববরণকারীদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার বিকেল সাড়ে ৫ টার সময় নন্দনগাছী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে শতাধিক মানুষের সমাগমে এই আয়োজন বাস্তবায়ন করা হয়।

চারঘাট উপজেলা জামায়াতের আমীর মাস্টার আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের সেক্রেটারি আইয়ুব আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলা সহকারী সেক্রেটারি ও রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মোঃ নাজমুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজশাহী জেলা শাখার সেক্রেটারি ও জামায়াত মনোনীত চারঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মাওঃ মোঃ শফিকুল ইসলাম।

এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের মজলিসে শূরা ও কর্মপরিষদ সদস্য মোঃ আব্দুল্লাহ, উপজেলা মজলিসে শূরা ও কর্মপরিষদ সদস্য হাফেজ মোঃ রওশন আলম, নিমপাড়া ইউনিয়ন জামায়াতের আমীর মোঃ মিজানুর রহমান সহ উপজেলা জামায়াতের সকল পর্যায়ের নেতৃবৃন্দ ও জনসাধারণ।

উক্ত দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি সহ সম্মানিত অতিথিবৃন্দ বলেন ২০০৬ সালের ২৮ শে অক্টোবর মাফিয়াতন্ত্রের বীজ বপিত হয়। ২০০৮ সালের ১/১১ এর কুশীলবদের মাধ্যমে ক্ষমতায় বসে ফ্যাসিবাদি শক্তি। ২০১৪ সালের ভোটারবিহীন নির্বাচন, ২০১৮ সালের রাতের ভোটের নির্বাচন,২০২৪ সালে একদলীয় ডামি নির্বাচনের পাশাপাশি বিচারব্যবস্থা, প্রশাসন, আইন-অঙ্গনসহ সরকারী সকল প্রতিষ্ঠান দলীয় করনে মেধাবীদের বাদ দিয়ে মেধাহীন আওয়ামী রাষ্ট্র গঠনের প্রচেষ্টা করা হয়। যা ছাত্ররা না মেনে প্রতিবাদ করে এবং তা গণবিপ্লবে রূপ নেই।

সম্মানিত অতিথিবৃন্দ বলেন, ফ্যাসিবাদী সরকার তার গদি টিকিয়ে রাখার জন্য যে অমানবিক নির্যাতন করেছে আমরা তা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। জুলাই-আগস্টে শহীদদের সর্বোচ্চ ত্যাগ শ্রদ্ধার সাথে স্মরণ করে মহান রবের নিকটে তাদের শাহাদাত কবুলিয়াত কামনা করার পাশাপাশি এই গনঅভ্যুত্থানে আহত ও পঙ্গুত্ব বরণকারীদের জন্যে দোয়া করেন।

সম্মানিত প্রধান অতিথি জুলাই-আগষ্টের শহীদ, আহত ও পঙ্গুত্ব বরণকারীদের চেতনা বুকে লালন করে দেশের স্বাধীনতা ও সারভৌমত্ব রক্ষায় আগামী দিনে একটি কল্যাণকর রাষ্ট্র গঠনে ভূমিকা রাখার আহ্বান জানিয়ে সকলের জন্য মহান রবের নিকট কল্যান কামনা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park