1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
চারঘাট উপজেলার "রাজশাহী চেম্বার অফ কর্মাস এন্ড ইন্ডাস্ট্রিজ‌‌(RCCI) সদস্যদের নিয়ে সংবর্ধনা,সার্টিফিকেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

চারঘাট উপজেলার “রাজশাহী চেম্বার অফ কর্মাস এন্ড ইন্ডাস্ট্রিজ‌‌(RCCI) সদস্যদের নিয়ে সংবর্ধনা,সার্টিফিকেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

মৌসুমী দাস, স্টাফ রিপোর্টার রাজশাহীঃ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ২০১ বার পঠিত

মৌসুমী দাস, স্টাফ রিপোর্টার রাজশাহীঃ

“টাকা মাত্র দশ হাজার, খুলবে ব্যবসার দ্বার” উক্ত স্লোগানকে সামনে রেখে ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন চারঘাট উপজেলার উদ্দ্যোগে “রাজশাহী চেম্বার অফ কর্মাস এন্ড ইন্ডাস্ট্রিজ‌‌(RCCI) সদস্যদের নিয়ে সংবর্ধনা, সার্টিফিকেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ মে) সকাল ৬.৩০ ঘটিকা হতে সকাল ৮.৩০ পর্যন্ত শামসুদ্দিন ইসলামী ট্রাস্ট মিলনায়তনে এ  আয়োজন করা হয়।

ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন  চারঘাট উপজেলার সভাপতি সুফেল রানার সভাপতিত্বে ও সেক্রেটারি মো: মিঠু আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা, সার্টিফিকেট বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায়ী সংগঠনটির রাজশাহী জেলা ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি জনাব মোঃ নুরুজ্জামান লিটন, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী জেলা আইবিডাব্লিউএফের
উপদেষ্টা ও চারঘাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জননেতা অধ্যক্ষ মোঃ নাজমুল হক,এতে নির্ধারিত বিষয়ের উপর বিশেষ অতিথির আলোচনা পেশ করেন চারঘাট উপজেলা আইবিডাব্লিউএফের সম্মানিত প্রধান উপদেষ্টা মাস্টার আবুল কালাম আজাদ ও জেলা আইবিডাব্লিউএফের কোষাধ্যক্ষ জনাব মোঃ হাজী আমজাদ আলী।

উক্ত সংবর্ধনা, সার্টিফিকেট বিতরণ ও আলোচনা সভার শুরুতেই ব্যবসা ও সুদের পার্থক্য নিয়ে কোরআনের শিক্ষা পেশ করেন চারঘাট উপজেলা আইবিডাব্লিউএফের সহ-সভাপতি জনাব মোঃ তরিকুল ইসলাম। অতঃপর চারঘাট উপজেলা আইবিডাব্লিউএফের উদ্দ্যোগে অতিথিবৃন্দ ও ব্যবসায়ীদেরকে চারঘাট উপজেলা আইবিডাব্লিউএফের পক্ষ থেকে ফুলেল সংবর্ধনা প্রদান করা হয়। প্রধান অতিথি সহ সম্মানিত অতিথিবৃন্দ সততার সাথে সেবার নিয়তে ব্যবসা করার আহ্বান জানিয়ে বলেন সকল প্রকার অসৎ ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে সোনার এই দেশে যদি সৎ,যোগ্য ও আল্লাহ ভীরু ব্যবসায়ী তৈরী হয় তাহলে সোনার মদিনার মতো ভরপুর নিয়ামত দ্বারা সজ্জিত হবে আমাদের ছোট্ট এই দেশটি। অতিথিবৃন্দ বলেন ব্যবসাও একটি ইবাদাত আর সৎ ব্যবসায়ীরা কেয়ামতের দিনে নবী-রাসূল ও শহীদগনদের সাথে থাকবেন।

উক্ত আলোচনা সভা শেষে সংবর্ধনা অনুষ্ঠানে অতিথিবৃন্দ সকল ব্যবসায়ীদেরকে সার্টিফিকেট বিতরন করার মধ্যদিয়ে সভাপতি উপস্থিত সকল ব্যবসায়ীকে সততার সাথে ব্যবসা পরিচালনার আহ্বান জানিয়ে আলোচনা সভায় যোগদানকারী সকল ব্যবসায়ীকে ধন্যবাদ জানিয়ে উক্ত সভার সমাপ্ত ঘোষণা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park