1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
চারঘাটে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের উদ্যোগে মতবিনিময় - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

চারঘাটে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের উদ্যোগে মতবিনিময়

মৌসুমী দাস, স্টাফ রিপোর্টার রাজশাহীঃ
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ২০৮ বার পঠিত

মৌসুমী দাস, স্টাফ রিপোর্টার রাজশাহীঃ

রাজশাহীর চারঘাট কেন্দ্রীয় কালী মন্দির প্রাঙ্গণে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে চারঘাট পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন কর্মকারের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট কেন্দ্রীয় কমিটি ভাইস চেয়ারম্যান ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহীর কমিটির সদস্য রমেশ দত্ত।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চারঘাট কেন্দ্রীয় শ্মশান কমিটির সভাপতি, চারঘাট নিশি কালী মন্দিরের সভাপতি ও রাজশাহী জেলা পূজা উদযাপন কমিটির সহ-সভাপতি ব্রজহরি দাস।

উপস্থিত ছিলেন, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট বাঘা উপজেলার সভাপতি তাপস কুমার ঘোষ, সাধারণ সম্পাদক বিধান সরকার, সাংগঠনিক সম্পাদক নয়ন কুমার, জনতা ব্যাংকের ম্যানেজার বাবু সমিরন কুমার ঘোষ, ঋষিপাড়া স্বার্বজনীন দুর্গা মন্দিরের সভাপতি মধুসূদন দাস, ঝিকরা স্বার্বজনীন দূর্গা মন্দিরের সভাপতি দিলিপ কুমার কর্মকার।
মন্দিরের প্রার্থনা পরিচালনা করেন ফনি ভুষন।

প্রধান অতিথি রমেশ দত্ত তাঁর বক্তব্যে বলেন, হিন্দুদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে ও বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে চারঘাট উপজেলাবাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কমিটি গঠন করা হবে। তিনি আরও বলেন, ইতি মধ্যে চারঘাট উপজেলার পরানপুর মন্দিরে ৫০ হাজার টাকা টাকা দেওয়া হয়েছে। পাশাপাশি মন্দির শ্মশান নির্মাণ করা হবে। বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করেন এবং সকলকে ঐক্য বদ্ধ হয়ে একটি সংগঠন করা বলে তিনি উল্লেখ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park