1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
চারঘাটে ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত। - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

চারঘাটে ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত।

মৌসুমী দাস, স্টাফ রিপোর্টারঃ
  • প্রকাশের সময় : সোমবার, ১ জুন, ২০২৬
  • ১৬৪ বার পঠিত

মৌসুমী দাস, স্টাফ রিপোর্টারঃ

রাজশাহীর চারঘাট উপজেলার সরদহ ইউনিয়নের খোর্দ্দগোবিন্দপুর উচ্চ বিদ্যালয় মাঠে হারিয়ে যাওয়া গ্রাম বাংলা ঐতিহ্যকে ধরে রাখতে ঐতিহ্যবাহী লাঠি খেলা প্রতিযোগিতা – ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় এবং দূর-দূরান্ত থেকে হাজারো দর্শক মাঠে ভিড় করেন।

সোমবার (০১ জুন) বিকেলে উক্ত এলাকার সর্বসাধারণ জনগনের আয়োজনে এবং শাকিল আহমেদ শাওন এর সার্বিক সহযোগিতায় এ অনুষ্ঠানে উপজেলার খোর্দ্দগোবিন্দপুর লাঠিয়াল দল এবং পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের সাবাজপুর লাঠিয়াল দল এই দুটি লাঠি খেলা দল তাদের চমৎকার কৌশল, শৈল্পিক নৈপুণ্য ও মনোমুগ্ধকর প্রদর্শনীর মাধ্যমে দর্শকদের মুগ্ধ করে। ঢাক-ঢোলের তালে তালে খেলোয়াড়দের নানা ধরনের কসরত ও লাঠির কৌশল উপস্থিত জনতাকে আনন্দে উদ্বেলিত করে তোলে।

খোর্দ্দগোবিন্দপুর গ্রামের লাঠি খেলার কমিটির সভাপতি আব্দুল গফুর এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চারঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও লাঠি খেলার কমিটির সদস্য মোজাম্মেল হক, সরদহ ইউনিয়নের ৭ নং ইউপি সদস্য ইমরান আলী, সরদহ ইউপি সদস্য ঝর্না বেগম, সাবেক ইউপি সদস্য বেনু বেগম, লাঠি খেলার কমিটির সদস্য সোহেল রানা বিটুল সহ স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, সাংবাদিক ও বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, গ্রামীণ ঐতিহ্য সংরক্ষণ ও সাংস্কৃতিক চর্চাকে উৎসাহিত করার লক্ষ্যেই প্রতি বছর এ ধরনের আয়োজন করা হবে। ঐতিহ্যের ধারক-বাহক এই লাঠি খেলা ঘিরে উপজেলার খোর্দ্দগোবিন্দপুরে ছিল উৎসবের আমেজ, যা স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

সবশেষে খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park