1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে দুজনের মৃত্যু - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে দুজনের মৃত্যু

এ কে এম বাদরুল আলম- চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ১৪২ বার পঠিত

 

এ কে এম বাদরুল আলম-
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। তারা হলেন, চাঁপাইনবাববগঞ্জ পৌর সভার ১২ নং ওয়ার্ডেও চরমোহনপুরের মেঘু মন্ডলের ছেলে খাইরুল ইসলাম (৪৫) ও সদর উপজেলার সুন্দরপুর নয়ালাভাঙ্গা এলাকার মৃত বিশু হাজীর ছেলে তাজবুল ইসলাম (৪৭)।
মঙ্গলবার বিকালে বৃষ্টির সাথে বজ্রপাত হলে এ হতাহতের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ধান কাটার সময় বজ্রপাতে আহত হন খাইরুল ইসলাম, তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষনা করেন। অন্যদিকে মাঠে থাকা গরু আনতে গিয়ে মারা যান তাজবুল ইসলাম। এসময় ওই মাঠে থাকা তিনটি গরুও মারা যায়।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, আমাদের কাছে দুজন বজ্রপাতে মারা যাওয়ার তথ্য আছে। দুজনই মাঠে কাজ করার সময় বজ্রপাতে মারা যান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park