1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
চাঁপাইনবাবগঞ্জে তেলকুপি সীমান্তে, বিএসএফের গুলিতে যুবক আহত - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

চাঁপাইনবাবগঞ্জে তেলকুপি সীমান্তে, বিএসএফের গুলিতে যুবক আহত

এ কে এম বাদরুল আলম- চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫
  • ৮৩ বার পঠিত

এ কে এম বাদরুল আলম-
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেরার তেলকুপি সীমান্তে বিএসএফের গুলিতে হাবিল নামে ‘মাদককারবারি’ যুবক আহত হয়েছে। আহত হাবিল শিবগঞ্জ উপজেলার তেলকুপি লম্বা পাড়া গ্রামের মৃত বেলাল উদ্দিনের ছেলে।

শনিবার ভোররাত সাড়ে ৩টার দিকে তেলকুপি সীমান্তে ভারতের অভ্যান্তরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিজিবি পক্ষ থেকে বিএসএফের সাথে পতাকা বৈঠক আহ্বান করা হয়েছে।

সীমান্তের একাধিক সূত্র ও বিজিবি জানায়, হাবিলসহ বেশ কয়েকজন সীমান্ত পেরিযে ভারতের অভ্যান্তরে মাদক আনতে গিয়েছিলো, এসময় বিএসএফ সদস্যরা গুলি চালালে হাবিল আহত হয় ও সীমান্তের এ পারে পালিয়ে আসে। তাকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে সকাল ৭টার দিকে নিয়ে আসে তার স্বজনরা, সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে রাজশাহী পাঠানো হয়।

চাঁপাইনবাবগঞ্জের ৫৯ বিজিবি অধিনায়ক লে. কর্ণেল গোলাম কিবরিয়া জানান, শনিবার ভোররাত সাড়ে ৩টার দিকে তেলকুপি সীমান্তে বিএসএফ গুলি চালায়। এতে এক বাংলাদেশী যুবক আহত হয়েছে,
এ ঘটনায় পতাকা বৈঠক করে বিএসএফকে পতিবাদ ও তীব্র নিন্দা জানানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park