1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্তে ফের উত্তেজনা - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্তে ফের উত্তেজনা

এ কে এম বাদরুল আলম- চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫
  • ১৭২ বার পঠিত

চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্তে ফের উত্তেজনা

এ কে এম বাদরুল আলম-
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের চৌকা ও কিরণগঞ্জ সীমান্তের মাঝামাঝি এলাকায় আবারো উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ফসলী জমি ও আম গাছ কর্তনের অভিযোগে বাংলাদেশীরা সীমান্তে জড়ো হয়। অন্যদিকে ভারতীয় অংশে ফসল কেটে নেওয়ার অভিযোগ করে ভারতীয়রা সীমান্তে জড়ো হয়।
সীমান্তে উত্তেজনায় তিন-চার জন বাংলাদেশী আহত হয়েছেন। এছাড়াও ভারতীয় অংশ থেকে টিয়ার সেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।
স্থানীয়রা জানান, সীমান্তে বাংলাদেশী দুই যুবক ঘাস কাটতে গেলে, ভারতীয় অংশের ফসলী জমি বিনষ্ট করার অভিযোগ তুলে তাদের মারধর ভারতীয়রা, এ নিয়ে সীমান্তে উত্তেজনা সৃষ্টি হয়। পরে ভারতীয়রা সীমান্তের বাংলাদেশী অংশে আম ও ফসলী জমি বিনষ্ট করে এতে ক্ষিপ্ত হয়ে সীমান্ত এলাকার মানুষ জড়ো হয়ে বিক্ষোভ করে।
বর্তমানে বিজিবি সদস্যরা সীমান্তে স্থানীয়দের সামাল দিতে চেষ্টা করে যাচ্ছে। ঘটনাস্থলেই চাঁপাইনবাবগঞ্জের ৫৯ বিজিবির অধিনায়ক লে. কের্ণেল গোলাম কিবরিয়া অবস্থান করছেন। বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে।
হোয়াসঅ্যাপ বার্তায় বিজিবির অধিনায়ক লে. কের্ণেল গোলাম কিবরিয়া জানান, পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছে বিজিবি সদস্যরা, ঘটনার বিস্তারিত গণমাধ্যম কর্মীদের জানানো হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park