1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
চাঁদাবাজি, দখলবাজি ও কিশোরগ্যাং দের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে ভোলায় নবনিযুক্ত পুলিশ সুপার  - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

চাঁদাবাজি, দখলবাজি ও কিশোরগ্যাং দের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে ভোলায় নবনিযুক্ত পুলিশ সুপার 

রাকিবুল ইসলাম রুবেল, ভোলা:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০৪ বার পঠিত

রাকিবুল ইসলাম রুবেল, ভোলা:

ভোলায় চাঁদাবাজি, দখলবাজি, চরদখল ও মাদকসহ কোন অপরাধমূলক কর্মকান্ড করতে দেওয়া হবে না। সম্মিলিতভাবে সবার প্রচেষ্টায় সকল বেআইনী কর্মকান্ডকে প্রতিহত করা হবে। এ ছাড়া কিশোরগ্যাং, জিনের বাদশাদের বিরুদ্ধে ও কঠোর আইনী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ভোলার নবাগত পুলিশ সুপার শরীফুল হক। বুধবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

পুলিশ সুপার শরীফুল হক বলেন, একজন পুলিশ সুপার হিসেবে যতটুকু ক্ষমতা আছে। ভোলাকে শান্তিপূর্ণ রাখতে সবটুকু ব্যবহার করা হবে। দ্বীপ জেলা ভোলার আইনশৃঙ্খলা পরিস্থিতি অতীতের চেয়ে ভাল হবে বলে আশ্বাস দিয়ে তিনি বলেন, নতুন পরিকল্পনায় আপনাদের পরামর্শে এ জেলার সকল অপরাধ দমন করা হবে। আমরা কারো চাপে নেই, অতীতে রাজনৈতিক সরকার ছিল, তারা নিয়ন্ত্রণ করেছে কিন্তু এখন আর সেটা চলবে না।

পুলিশ সুপার বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের কঠোর অবস্থান থাকবে, যারাই জড়িত থাকবে। তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া কোন চাঁদাবাজি চলবে না, চরদখল, অন্যের জমির ধান কেটে নেওয়া এ প্রথা বন্ধ করে দেওয়া হবে। সড়কে ফিটনেস বিহীন গাড়ীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে পুলিশ সুপার শরীফুল হক।

থানা পুলিশকে আরো গতিশীল করে, আমাদের সকল কার্যক্রম আগের তুলনায় বেশি চাঙ্গা হবে জানিয়ে শরীফুল হক বলেন, থানায় কোন দালাল থাকবে না। সরাসরি ভুক্তভোগী এসে আইনী সহযোগীতা পাবে। এ ছাড়া যদি আমাদের কোন পুলিশ সদস্য মাদকে জড়িত বা কোন অপরাধ করে, আমাকে সরাসরি অথবা হোয়াটসঅ্যাপে জানাবেন ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ জনগণের বন্ধু হবে সেই লক্ষ্যে আমরা কাজ করে যাবো ইনশাআল্লাহ। সাংবাদিক, রাজনীতিক, সুশীল সমাজসহ সকলের সহযোগীতা চান তিনি। 

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন অর্থ) মামুনুর রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান, সদর সার্কেল রিপন সরকার, ডিআইও-১ মীর খায়রুল কবিরসহ ভোলায় কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park