1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
চট্টগ্রাম নগরীর জিইসি মোড়ে ইসরাইলবিরোধী বিক্ষোভ মিছিলে কেএফসি ও পিৎজা হাট রেস্টুরেন্টে ভাঙচুর - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
শিরোনাম :
চুয়াডাঙ্গায় বিজিবির জোরালো অভিযান: স্বর্ণ ও মাদকসহ আটক ৩, রিজিয়নের জব্দ ৫২ কোটি টাকা আগের নির্যাতনের মামলায় আপস, ফের নির্যাতনের অভিযোগে প্রাণ গেল গৃহবধূর নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযানে ১০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো ১২০ ফুট চিমনি চারঘাটে রিকশা-ভ্যানচালককে হুডি দিলেন পৌর মেয়র পদপ্রার্থী একের পর এক ককটেল বিস্ফোরণ, ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচলে পুলিশের কড়াকড়ি ‎ কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড

চট্টগ্রাম নগরীর জিইসি মোড়ে ইসরাইলবিরোধী বিক্ষোভ মিছিলে কেএফসি ও পিৎজা হাট রেস্টুরেন্টে ভাঙচুর

স্টাফ রিপোর্টার মোঃ রাজু শেখ।
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ৯৭ বার পঠিত

স্টাফ রিপোর্টার মোঃ রাজু শেখ।

ইসরায়েলী আগ্রাসনের প্রতিবাদে ও ফিলিস্তিনবাসীকে রক্ষার দাবিতে সোমবার ২ টা থেকেই রাজপথে নেমে আসে বিভিন্ন সংগঠন ও শিক্ষার্থীরা। বিভিন্ন স্থানে পৃথক পৃথকভাবে তারা বিক্ষোভ সমাবেশ, মিছিল, মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচী পালন করলেও সকলের দাবি ছিল অভিন্ন।

এসব কর্মসূচী থেকে ফিলিস্তিনের গাজায় ইসরাইলী গণহত্যার নিন্দা জানানোর পাশাপাশি অবিলম্বে এই বর্বরতা বন্ধের দাবি জানানো হয়। সমাবেশ থেকে বক্তারা ফিলিস্তিনের মুসলমানদের এই চরম বিপদেও মুহূর্তে মুসলিম বিশ্বের শক্তিধর রাষ্ট্রগুলোর নীরবতা ও নির্লিপ্ততা ভেঙ্গে ঐক্যবদ্ধভাবে ইহুদী আগ্রাসন মোকাবেলার আহ্বান জানান। এসময় ইহুদীদের উৎপাদিত পণ্য বর্জনেরও আহ্বান জানান তারা।

চট্টগ্রাম পরিণত হয় বিক্ষোভের শহরে। এসময় নগরীর জিইসি মোড়ে অবস্থিত ‘কেএফসি’ ও ‘পিৎজা হাট’ নামে দু’টি প্রতিষ্ঠান ভাংচুর করে বিক্ষুব্ধ জনতা। এছাড়া লালখানবাজার ও কাজির দেউড়ি এলাকাতেও কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানেও ইট-পাটকেল নিয়ে হামলা চালায় বিক্ষুদ্ধ লোকজন।

এ সময় পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বিকেল চারটার দিকে একটি বিক্ষোভ মিছিল থেকে জনতা নগরীর জিইসি মোড়ে অবস্থিত ‘কেএফসি’ ও ‘পিৎজা হাট’ নামে দু’টি রেস্টুরেন্ট লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে রেস্টুরেন্টের সামনের কাঁচ ভেঙ্গে যায়। এসময় সেখানে হোটেল জামানের ওপর কোকাকোলার একটি সাইনবোর্ড ভাঙচুর করা হয়। পরে বিক্ষোভকারীরা ওয়াসার মোড়ের দিকে চলে যায়।

বিকেল সাড়ে চারটার দিকে লালখান বাজার এলাকায় একটি মিছিল থেকে কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানের সাইনবোর্ড লক্ষ্য করে ইট-পাটকেল ছুঁড়তে দেখা যায় কিছু যুবককে। এসময় ওই প্রতিষ্ঠানের সাইনবোর্ড ও বাইরের কাঁচ ভাংচুর হয়। বিকেল ৫টার দিকে নগরীর কাজির দেউড়ি এলাকায় কয়েকটি দোকানের বাইরে রাখা কোকাকোলা ব্রান্ডের ফ্রিজ ও সাইন বোর্ড ভাঙচুর করা হয়।

খুলশী থানার ওসি মুজিবুর রহমান বাংলাদেশ খবর প্রতিদিন কে বলেন: দুই নম্বর গেটের দিক থেকে আসা একটি মিছিল থেকে কিছু যুবক জিইসি মোড় ও লালখানবাজারে কয়েকটি প্রতিষ্ঠানে ইট-পাটকেল ছুঁড়ে এবং সাইন বোর্ড ভাঙচুর করেছে।

এদিকে গাজার মুসলমানদের পক্ষে জনমত তৈরির লক্ষ্যে ঘোষিত নো ওয়ার্ক নো ক্লাশ কর্মসূচীর কারণে সোমবার পুরোপুরি বন্ধ ছিল চট্টগ্রামের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ক্লাশ ও একাডেমিক কার্যক্রম। কর্মসূচীর সঙ্গে একাত্মতা প্রকাশ করে বিকাল থেকেই রাস্তায় নেমে আসে চট্টগ্রাম নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। ইসরাইলী হামলার প্রতিবাদে বিভিন্ন শ্লোগান লেখা ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড নিয়ে মিছিল ও সমাবেশ করেন তারা। চট্টগ্রামের নিউ মার্কেট মোড়, জামালখান, চেরাগী পাহাড়, ষোলশহর, ওয়াসা মোড়, জিইসি মোড়, আগ্রাবাদ, হালিশহর, বহদ্দার হাট, মুরাদপুর, মেডিকেল কলেজ, আন্দরকিল্লা, চকবাজারসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জামালখান প্রেসক্লাবের সামনে গাজায় ইসরায়েলী হামলা বন্ধে গণস্বাক্ষর কর্মসূচী পালন করে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন। চট্টগ্রাম মেডিকেল কলেজের সামনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও চিকিৎসকরা এতে অংশ নেন। নগরীর ষোলশহর এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

হেফাজতে ইসলাম বাংলাদেশ বাদে যোহর জমিয়তুল ফালাহ মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করে। পরে তারা দামপাড়া ওয়াসার মোড় ও জিইসি মোড়ে অবস্থান নিয়ে সমাবেশ করে। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের উদ্যোগে নগরীর চেরাগী পাহাড় মোড়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। নগরীর মুরাদপুরে বিক্ষোভ মিছিল করেছে জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলীয়ার শিক্ষার্থীরা। গাজায় ইসরায়েলী গণহত্যার প্রতিবাদে সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন তারা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park