1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ঘোষণা দিয়ে স্কুল ছাত্রীকে অপহরণের ১২ ঘণ্টায় ভিকটিম উদ্ধার ও আসামি গ্রেফতার। - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

ঘোষণা দিয়ে স্কুল ছাত্রীকে অপহরণের ১২ ঘণ্টায় ভিকটিম উদ্ধার ও আসামি গ্রেফতার।

বিপুল রায় -কুড়িগ্রাম প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৭৯ বার পঠিত

বিপুল রায় -কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ফুলবাড়িতে কাশিপুর গ্রামের এক স্কুল ছাত্রীকে অপহরণের যে অভিযোগ উত্থাপিত হয়, ভিকটিমের পরিবার মামলা করলে মামলা রুজু হওয়ার ১২ ঘণ্টার মধ্যেই উদ্ধার করে ফুলবাড়ী থানা পুলিশ। অন্যদিকে বাদী কর্তৃক অভিযুক্ত আলিনুরকেও গ্রেফতার করা হয়।

ভিকটিম উদ্ধারের পরপরই বিজ্ঞ আদালতে উপস্থাপন করলে ভিকটিম তাদের দীর্ঘ ০৪ বছরের প্রেমের কথা উল্লেখ করে আরো জানান যে তাদের এই সম্পর্কের বিষয়ে স্থানীয় সকলেই অবগত এবং পূর্বে দফায় দফায় সালিশ হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে ভিকটিম ও অভিযুক্ত দীর্ঘদিনের সম্পর্ক ও উভয়পক্ষ থেকে বার বার বাধার কারণে স্বেচ্ছায় উভয়ে দ্রুত বিয়ে করে পালিয়েছেন মর্মে অভিহিত করেন।

এ সংক্রান্তে পুলিশ সুপার কুড়িগ্রাম জানান বিষয়টি আদতেই দীর্ঘদিনের প্রেম ঘটিত একটি বিষয় যা কোন সাম্প্রদায়িক ইস্যু নয়। তিনি সংশ্লিষ্ট সকলকে ডিসইনফরমেশন, মিসইনফরমেশন, ফেইক নিউজ ও রিউমার না ছড়ানোর স্বনির্বন্ধ অনুরোধ করেন, যাতে তদন্ত ও বিচারিক প্রক্রিয়া বাধাগ্রস্ত বা বায়াস না হয়, অন্যথায় আইনের যথাযথ প্রয়োগে পিছপা হবে না পুলিশ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park