1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
গৌরীপুর সাব-রেজিস্ট্রি অফিসে ঘুষ আদায়ের প্রমাণ পেয়েছে দুদক - বাংলাদেশ খবর প্রতিদিন
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গায় বিজিবির জোরালো অভিযান: স্বর্ণ ও মাদকসহ আটক ৩, রিজিয়নের জব্দ ৫২ কোটি টাকা আগের নির্যাতনের মামলায় আপস, ফের নির্যাতনের অভিযোগে প্রাণ গেল গৃহবধূর নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযানে ১০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো ১২০ ফুট চিমনি চারঘাটে রিকশা-ভ্যানচালককে হুডি দিলেন পৌর মেয়র পদপ্রার্থী একের পর এক ককটেল বিস্ফোরণ, ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচলে পুলিশের কড়াকড়ি ‎ কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন

গৌরীপুর সাব-রেজিস্ট্রি অফিসে ঘুষ আদায়ের প্রমাণ পেয়েছে দুদক

তাসলিমা রত্না
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ১৬৭ বার পঠিত


তাসলিমা ময়মনসিংহ
রত্না

ময়মনসিংহের গৌরীপুর সাব-রেজিস্ট্রি অফিসে ঘুষ আদায়ের প্রমাণ পেয়েছে দুদক।
দলিল রেজিস্ট্রেশন, তল্লাশি ও নকল সরবরাহে অতিরিক্ত অর্থ আদায়সহ নানা অনিয়ম দুর্নীতির অভিযোগে ময়মনসিংহের গৌরীপুর সাব-রেজিস্ট্রি অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময় সেবামূলক এ কার্যালয়টিতে সেবা গ্রহীতারদের কাছ থেকে ঘুষ গ্রহণ ও নকল সরবরাহে অতিরিক্ত অর্থ আদায়ের প্রমাণ পেয়েছেন দুদকের এনফোর্সমেন্ট টিমের কর্মকর্তারা।

গতকাল বুধবার ১৬ এপ্রিল বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত দুদকের এনফোর্সমেন্ট টিম এই অভিযান পরিচালনা করে।

৩ সদস্য বিশিষ্ট টিমের অভিযানে নেতৃত্ব দেন দুদকের ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক (ডিডি) রাজু মো. সারোয়ার হোসেন। টিমের অন্য সদস্যরা হলেন- উপসহকারী পরিচালক (ডিএডি) মো. শাহাদাৎ হোসেন এবং রেজুওয়ান আহম্মেদ।

খবরের সত্যতা নিশ্চিত করে টিম প্রধান রাজু মো. সারোয়ার হোসেন জানান, অনেক দিন ধরেই সাব-রেজিস্ট্রি অফিসে সেবাপ্রার্থীদের হয়রানি, ঘুষ লেনদেন, নকল সরবরাহে অতিরিক্ত অর্থ আদায়সহ নানা ধরনের অনিয়ম ও দুর্নীতির কথা চাউর হচ্ছিল। মূলত এসব অভিযোগের প্রেক্ষিতে আমরা সরেজমিনে অভিযান পরিচালনা করতে এসে সংশ্লিষ্ট অফিসের নিরাপত্তাকর্মী রসুল মিয়া ও অফিস সহকারী শিউলীর যোগসাজসে নকল সরবরাহে অতিরিক্ত অর্থ আদায়ের প্রমাণ হাতেনাতে পেয়েছি।

এছাড়াও এ অফিসে ঘুষ লেনদেনসহ নানা ধরনের হয়রানি ও অনিয়মের সত্যতা মিলেছে। এসব বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দেয়া হয়েছে বলেও জানান দুদকের কর্মকর্তা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park