1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
গোয়াইনঘাট পুলিশ চেকপোস্টে ৩ ট্রাক অবৈধ বালু জব্দ, আটক ৩ - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম :
চুয়াডাঙ্গায় বিজিবির জোরালো অভিযান: স্বর্ণ ও মাদকসহ আটক ৩, রিজিয়নের জব্দ ৫২ কোটি টাকা আগের নির্যাতনের মামলায় আপস, ফের নির্যাতনের অভিযোগে প্রাণ গেল গৃহবধূর নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযানে ১০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো ১২০ ফুট চিমনি চারঘাটে রিকশা-ভ্যানচালককে হুডি দিলেন পৌর মেয়র পদপ্রার্থী একের পর এক ককটেল বিস্ফোরণ, ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচলে পুলিশের কড়াকড়ি ‎ কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড

গোয়াইনঘাট পুলিশ চেকপোস্টে ৩ ট্রাক অবৈধ বালু জব্দ, আটক ৩

রুবেল আহমেদ স্টাফ রিপোর্টার,সিলেট:
  • প্রকাশের সময় : সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬
  • ৫৬ বার পঠিত

রুবেল আহমেদ স্টাফ রিপোর্টার,সিলেট:
সিলেটের গোয়াইনঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে জিআর সাজা পরোয়ানাভুক্ত এক আসামিসহ মোট তিন জনকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে বিশেষ চেকপোস্ট অভিযানে তিনটি ট্রাক ও আনুমানিক ৫৪০ ঘনফুট অবৈধ বালু উদ্ধার করা হয়েছে।

সোমবার (১২ জানুয়ারি) গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামানের দিকনির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. কবির হোসেনের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) আনোয়ার হোসেন, এসআই (নিরস্ত্র) অমিত সিংহসহ থানা পুলিশের একাধিক টিম এ অভিযান পরিচালনা করে।

অভিযানে জিআর সাজা পরোয়ানাভুক্ত আসামি রুবেল (পিতা-মর্তুজ আলী), সাং-সুলতানপুর, থানা-গোয়াইনঘাট, জেলা-সিলেট গ্রেফতার করা হয়।

এছাড়া চেকপোস্ট-১০ এলাকায় বিশেষ তল্লাশিকালে তিনটি ড্রাম ট্রাক জব্দ করা হয়। জব্দকৃত ট্রাকগুলোর মধ্যে একটি আইশার (EICHER) ট্রাক (রেজিঃ সিলেট-মেট্রো-ঢ-১১-০৩৯৪), একটি রেজিস্ট্রেশনবিহীন আইশার ড্রাম ট্রাক এবং একটি টাটা ড্রাম ট্রাক (রেজিঃ সিলেট-মেট্রো-ট-১১-০২৫৩) রয়েছে। প্রতিটি ট্রাকের আনুমানিক মূল্য ৭ লক্ষ টাকা হিসেবে মোট মূল্য ২১ লক্ষ টাকা।

ট্রাকগুলোতে লোড করা অবস্থায় প্রতিটিতে ১৮০ ঘনফুট করে মোট ৫৪০ ঘনফুট বালু উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য ১৬ হাজার ২০০ টাকা।

এ ঘটনায় বালু পরিবহনের দায়ে দুইজনকে আটক করা হয়। তারা হলেন— ১। মো. জসিম উদ্দিন (২৫), পিতা-মঈন উদ্দিন, সাং-ডউডিক, নিজপাট ইউনিয়ন , ২। আছলম উদ্দিন (৩৬), পিতা-আব্দুল মালিক, সাং-নয়াগাতি, নিজপাট ইউনিয়ন, থানা-জৈন্তাপুর, জেলা-সিলেট।

উক্ত ঘটনায় গোয়াইনঘাট থানায় মামলা রুজু করা হয়েছে। আটককৃত আসামিদের আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে  প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park