1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
গোয়াইনঘাটে দিনব্যাপী জেবুন্নাহার সেলিমের গণসংযোগ ও লিফলেট বিতরণ  - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

গোয়াইনঘাটে দিনব্যাপী জেবুন্নাহার সেলিমের গণসংযোগ ও লিফলেট বিতরণ 

বাংলাদেশ খবর প্রতিদিন ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ১৬৯ বার পঠিত

 

 

রুবেল আহমেদ স্টাফ রিপোর্টার,সিলেট:

 

সিলেট-৪ আসনে (গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ) বিএনপির ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী সিলেট জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক, সিলেট জেলা বারের সহ-সভাপতি এডভোকেট জেবুন নাহার সেলিম বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দিনব্যাপী গোয়াইনঘাটের বিছনাকান্দি ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ ও ৩১ দফার লিফলেট বিতরণ করেছেন। দিনব্যাপী কর্মসুচীর অংশ হিসেবে তিনি কুপার বাজার, বিছনাকান্দি খেলার মাঠ, বাদেবাসা, কুলুম ছড়ারপাড়সহ ইউনিয়নের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময়, পথসভা এবং লিফলেট বিতরণ করেন। এ সময় তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের মনোনয়ন পেতে সবার দোয়া ও সমর্থন কামনা করেন। গণসংযোগ শেষে এডভোকেট জেবুন নাহার সেলিম বলেন, আমি যেখানেই যাচ্ছি, অভূতপূর্ব সাড়া পাচ্ছি। মানুষ যে অতীতকে এখনো মনে রেখেছেন- আমি তা কখনো কল্পনাও করিনি। শুধু আজকে নয়, ছিয়ানব্বই সাল থেকেই আমার স্বামী জনাব দিলদার হোসেন সেলিমের সঙ্গে আমি এসব এলাকায় ঘুরে বেড়িয়েছি। ২০০১-২০০৬ সাল পর্যন্ত তিনি এই আসনের এমপি ছিলেন এবং ধানের শীষ প্রতীক নিয়ে বিজয়ী হয়েছিলেন। আল্লাহর রহমতে মানুষ তাঁর সেই অবদান এখনো ভুলে যাননি। এই আসনের জনগণ সেই সময়কে সিলেট-৪ আসনের ‘স্বর্ণযুগ’ হিসেবে মূল্যায়ন করেন। তিনি বলেন, আমাকে দলের পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হলে আপনাদের প্রাণপ্রিয় নেতা প্রয়াত দিলদার হোসেন সেলিমের অসমাপ্ত কাজ বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। দিনব্যাপী গনসংযোগে নেতৃত্ব দেন গোয়াইনঘাট উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মুমিনুল হক ও গোয়াইনঘাট সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি সাদেক আহমদ। এতে উপস্থিত ছিলেন, সিলেট জেলা ছাত্রদল নেতা জসীম উদ্দিন, রাসেল আহমদ, গোয়াইনঘাট সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি জাহাঙ্গীর আলম, ছাত্রদলনেতা পাবেল আহমদ প্রমুখ। পথসভায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মরহুম এমপি দিলদার হোসেন সেলিমের রুহের মাগফিরাত এবং আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করেন সিলেট ৪ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী এডভোকেট জেবুন্নাহার সেলিম।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park