1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
গোয়াইনঘাটে জামেয়া মাদানিয়া ছোরাবিয়া পরগনা বাজার মাদ্রাসায় বিদায়ী সংবর্ধনা ও পুরস্কার বিতরণ - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

গোয়াইনঘাটে জামেয়া মাদানিয়া ছোরাবিয়া পরগনা বাজার মাদ্রাসায় বিদায়ী সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

রুবেল আহমদ, স্টাফ রিপোর্টার,সিলেট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ১০২ বার পঠিত

রুবেল আহমেদ স্টাফ রিপোর্টার, (সিলেট):
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১২নং সদর ইউনিয়নে অবস্থিত জামেয়া মাদানিয়া ছোরাবিয়া পরগনা বাজার মাদ্রাসায় মুশাহিদিয়া ক্বিরাআত প্রশিক্ষণ বোর্ড কর্তৃক পরিচালিত ১৪৪৭ হিজরী সনের জামাত সমাপনকারী শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) বিকেল আড়াইটায় মাদ্রাসার নিজস্ব হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার বৃহত্তর পশ্চিম জাফলং ইউনিয়নের চেয়ারম্যান, রোটারিয়ান ও সাংবাদিক এম এ রহিম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “মাদ্রাসাটি দীর্ঘ দিন থেকে এই অঞ্চলে দ্বীনি শিক্ষার প্রসারে সুনাম অর্জন করে আসছে। এখান থেকে শিক্ষা গ্রহণ করে শিক্ষার্থীরা আগামী দিনে দেশ, জাতি ও সমাজের কল্যাণে আলোকিত মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলবে। দ্বীনি শিক্ষার পাশাপাশি নৈতিকতার চর্চায় এই মাদ্রাসা যে ভূমিকা রাখছে তা অত্যন্ত প্রশংসনীয়।” তিনি বিদায়ী শিক্ষার্থীদের তাদের অর্জিত জ্ঞান বাস্তব জীবনে কাজে লাগানোর আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতিকুর রহমান এবং মাদ্রাসার মুহতামিম মাওলানা মুশতাক আহমদ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষক মাওলানা জালাল, শামীম, সালমান, হাবিব, হাসান, মারুফ ও শামীম প্রমুখ।

অনুষ্ঠানের শেষাংশে সনদ সমাপনকারী বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক ও মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park