1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
গোয়াইনঘাট সরকারি কলেজ শিক্ষার্থীদের "প্রতীতি" সংগঠনের আত্মপ্রকাশ - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

গোয়াইনঘাট সরকারি কলেজ শিক্ষার্থীদের “প্রতীতি” সংগঠনের আত্মপ্রকাশ

রুবেল আহমেদ স্টাফ রিপোর্টার,সিলেট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৪ বার পঠিত

 

রুবেল আহমেদ স্টাফ রিপোর্টার,সিলেট:

সিলেটের গোয়াইনঘাট সরকারি কলেজ শিক্ষার্থীদের উদ্যোগে ‘প্রতীতি’ নামে সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনের আত্মপ্রকাশ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টায় গোয়াইনঘাট সরকারি কলেজ অডিটোরিয়ামে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রতীতি সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনের আত্মপ্রকাশ, অভিষেক ও স্মারক সংকলন প্রতীতির মোড়ক উন্মোচন করা হয়। কলেজের একাডেমিক কাউন্সিল মনোনীত প্রতীতি সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনের পাঁচ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির আহ্বায়ক ও দর্শন বিভাগের সহকারী অধ্যাপক পৃথিশ কান্তি ঘোষের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ হাবিবুর রহমান।
অভিষেক অনুষ্ঠানে ২৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির সভাপতি শামসুল ইসলাম, সাধারণ সম্পাদক নিত্যানন্দ ঘোষ পূর্ণ ও সাংগঠনিক সম্পাদক মুবাশ্বির হোসাইন আকিবসহ অন্যান্যদের পরিচয় তুলে ধরা হয়।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ তপন কৃষ্ণ দেব, একাডেমিক কাউন্সিলের সম্পাদক মোহাম্মদ ফারুক আহমদ, সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক মোঃ সাইদুর রহমান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক পুলক রঞ্জন চৌধুরী, ইংরেজি বিভাগের প্রভাষক অঞ্জন কুমার তালুকদার, অর্থনীতি বিভাগের প্রভাষক মোঃ দিলওয়ার হোসেন বাবরসহ ও গোয়াইনঘাট কেন্দ্রীয় সাহিত্য ও সংষ্কৃতি পরিষদের সাধারণ সম্পাদক সাবেক শিক্ষার্থী শিবেন চন্দ্র দাস। এছাড়াও উপস্থিত ছিলেন প্রতীতির আহ্বায়ক কমিটির সদস্য ইংরেজি বিভাগের প্রভাষক চিত্ত রঞ্জন রাজবংশী, পরিসংখ্যান বিভাগের প্রভাষক মনিকা শর্মা, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক ফারজানা খান তমা ও সহকারী লাইব্রেরিয়ান অপু চন্দ্র দাস প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park