1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
গোয়াইনঘাট জামাতেয়ে ইসলামীর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

গোয়াইনঘাট জামাতেয়ে ইসলামীর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

রুবেল আহমদ স্টাফ রিপোর্টার,সিলেট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৫ বার পঠিত

 

রুবেল আহমদ স্টাফ রিপোর্টার,সিলেট:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত জুলাই সনদের আইনী ভিত্তি ও পি.আর (Proportional Representation) পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবীতে কর্মসূচির অংশ হিসেবে সিলেটের গোয়াইনঘাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) জুমার নামাজ শেষে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে আয়োজিত সমাবেশে গোয়াইনঘাট উপজেলা জামায়াতের আমীর মাষ্টার আবুল হোসেনের সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের সেক্রেটারি ইমরান আহমেদ ও হাফিজ মিছবাহ উদ্দিনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা জামায়াতের সেক্রেটারি ও সিলেট-৪ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মোঃ জয়নাল আবেদীন। তিনি বলেন, “জুলাই সনদের আইনী ভিত্তি ও পি.আর পদ্ধতিতে আগামী সংসদ নির্বাচন অবশ্যই বাস্তবায়ন করতে হবে। অবিলম্বে আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। সরকারের কাছে। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা মাশুক আহমেদ, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা ফয়েজ আহমদ, ডা. আব্দুন নূর, আহমদ আল মাসুদ, আরিফ আহমদ, উপজেলা ছাত্রশিবির সভাপতি তারেক আহমদ, কলেজ শাখা ছাত্রশিবির সভাপতি মুজাহিদুল ইসলাম আজম, যুবনেতা সাদিকুর রহমান, ইবরাহীম খলিল প্রমুখ। সমাবেশে গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাংলাদেশ জামায়াতে ইসলামী ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park