
রুবেল আহমেদ স্টাফ রিপোর্টার,সিলেট:
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ২নং পশ্চিম জাফলং ইউনিয়নের প্রতাপপুর বিজিবি ক্যাম্প সংলগ্ন লামাপুন্জিতে দুটি পান বাগান কেটে ফেলেছে দুর্বৃত্তরা। দুর্বৃত্তের নোংরা আছড়ে বিনষ্ট হয়েছে দুটি পান সুপারির বাগানের রোপিত ২ হাজারেরও অধিক লতানো পান গাছ। দুর্বৃত্তের ঘৃন্যতার রাস্তায় বসেছে লামাপুঞ্জির হেডম্যান রিসন কংওয়াং ও প্রমা ডিখারের পরিবার। রাতের আধারে অজ্ঞাত দুর্বৃত্তরা দুটি বাগানের রোপিত ২ হাজারেরও বেশি লতানো পান গাছ কেটে ফেলেছে দৃর্বৃত্তরা। অজ্ঞাত দুর্বৃত্তের ঘৃন্য এ ঘটনায় দুটি পরিবারের স্বপ্নের মৃত্যু ঘটেছে। হতবাক, শংকিত আদিবাসী অধ্যুষিত বসবাসরত শান্তিপ্রিয় জনগোষ্ঠী খাসিয়া সম্প্রদায়। এই ঘৃণ্য ঘটনায় বিক্ষুব্ধ গোয়াইনঘাটের পুরো খাসি সম্প্রদায়। গোয়াইনঘাটের পশ্চিম জাফলং ইউনিয়নের প্রতাপপুর পুঞ্জিতে সোমবার (২৮ জুলাই) দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে খাসিয়া সম্প্রদায়ের ২টি পান সুপারির বাগানের (জুমের) প্রায় দুই হাজার পান গাছের লতি কেটে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা। ক্ষতিগ্রস্থ বাগানের এসব পানের আনুমানিক বাজার মূল্য ৫০ লক্ষ টাকারও বেশি। সোমবার (২৮ জুলাই) দিবাগত রাতে গোয়াইনঘাটের পশ্চিম জাফলং ইউনিয়নের প্রতাপপুর ক্যাম্প সংলগ্ন লামাপুঞ্জি এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।
জানা গেছে, পশ্চিম জাফলং ইউনিয়নের প্রতাপপুর ক্যাম্প সংলগ্ন লামাপুঞ্জি এলাকায় পাশাপাশি দু’টি জুমে দুইজন জুম মালিক পান চাষ করেন। রোপিত বাগানের এসব পান গাছ থেকে বাৎসরিক কোটি টাকা আয় করার সম্ভাবনা ছিলো। গতরাতে দুর্বৃত্তরা তাঁদের বাগানের সব লতানো পান গাছের ডাটা কেটে রেখে গেছে। নৈশ্য প্রহরীর মাধ্যমে সংবাদপ্রাপ্ত হয়ে জুমে গিয়ে এই অবস্থা দেখে আহাজারিতে ফেটে পড়েন রিসন কংওয়াং এবং প্রমাদি ডিখার। বাগান মালিকরা কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমাদের আয়ের উৎস ছিল একমাত্র এই পান বাগান। এখান থেকে আমাদের জিবন জীবিকা নির্বাহ করে থাকি। দুর্বৃত্তরা আমাদের সব শেষ করে দিয়েছে। আমাদের আয়ের পথ বিনষ্ট করে দিয়ে আমাদেরকে রাস্তায় বসিয়ে দিয়েছে। সন্তানদের ভবিষ্যত নষ্ট করে দিয়েছে। অপরদিকে খাসিয়া সম্প্রদায় গোষ্ঠী এমন বর্বরোচিত ঘটনার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন সঠিক তদন্তের মাধ্যমে দুর্বৃত্তদের চিহ্নিত করে আইনের আওতায় এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যাবস্থা করা হোক।
এ ব্যাপারে গোয়াইনঘাট থানার পরিদর্শক (তদন্ত) কবির হোসেন জানান, লামাপুঞ্জি এলাকায় ২টি পান সুপারির বাগানে দুর্বৃত্তদের দ্বারা পানের গাছ কেটে ক্ষতিগ্রস্ত করার বিষয়টি জেনে তাৎক্ষণিক পুলিশ পাঠিয়েছি। এ বিষয়ে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।