1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
গোয়াইনঘাটে চাঁদাবাজির প্রতিবাদ করে মিথ্যা অপপ্রচারের স্বীকার সেচ্ছাসেবকদল নেতা কাওসার - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

গোয়াইনঘাটে চাঁদাবাজির প্রতিবাদ করে মিথ্যা অপপ্রচারের স্বীকার সেচ্ছাসেবকদল নেতা কাওসার

স্টাফ রিপোর্টার, সিলেট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ৩৮৫ বার পঠিত

স্টাফ রিপোর্টার, সিলেট:

সিলেটের গোয়াইনঘাট উপজেলার অন্তর্গত ৯ নং ডৌবাড়ী ইউনিয়নে চাঁদাবাজির প্রতিবাদ করে মিথ্যা অপপ্রচারের স্বীকার হচ্ছেন গোয়াইনঘাট ৯নং ডৌবাড়ি ইউনিয়ন সেচ্ছাসেবকদলের যুগ্ম আহব্বায়ক ও তরুন সমাজ সেবক,রাজনীতিবিদ এবং মানবাধিকার সংগঠনের কর্মী কাওসার আহমদ।

জানা যায় ডৌবাড়ী ইউনিয়নের অন্তর্গত তীরবর্তী ছলে বিভিন্ন গ্রাম ও হাজারো জনগণের বসতবাড়ি অবস্থিত। তাছাড়া চাতল হাওর নামক স্থানে গোয়াইন নদী হইতে কাঠালকুড়ি কান্দি কাপনা নদীর প্রবেশের মুখ পর্যন্ত ও কাপনা নদী প্রবেশের মুখ হইতে হাতিরকান্দি মৌজা হইতে হাটগ্রাম নামক স্থান পর্যন্ত গ্রাম সমূহ নদীর তীরবর্তী হওয়ার কারণে এলাকার লোকজন বিভিন্ন দুর্যোগের মোবাবেলার সম্মুখীন হতে হয়। ইহাতে মারাত্মক ক্ষতিগ্রস্থ হয়। এমতাবস্থায় দীর্ঘ কয়েক বৎসর যাবত বর্ষা মৌসুমে কিংবা বিভিন্ন সময় নদীর উপর দিয়া ইঞ্জিন চালিত বলগেট, বাল্কহেড ও ছোট বড় জাহাজ আকৃতির নৌকা এবং আনুষাঙ্গিক স্টিলের নৌকা সমূহ যাতায়াত করার প্রাক্কালে পানির ঢেউয়ে প্রবাহিত স্রোতের কবলে বাড়ী ঘরের সীমানা ও পাড়ে সংঘর্ষিত হইলে ইহাতে নদীর পাড়ে থাকা মাটি ও বালি সমূহ এবং বসতবাড়ীতে থাকা বিভিন্ন প্রজাতির গাছগাছালি ধসিয়া পড়ার ফলে সর্বশান্ত হইতে থাকে। অধিকাংশ জনগণ অসহায়, কৃষক ও হতদরিদ্র লোক হওয়ার কারণে ইতোপূর্বে একাধিকবার সরকারের সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের অবহিত করার পরও ইহাতে কোন কর্ণপাত করে না। অপরদিকে অজ্ঞাতনামা ব্যক্তি/ব্যক্তিগণ চাতল হাওর নামক স্থানে গোয়াইন নদী হইতে কাঠালকুড়ি কান্দি কাপনা নদীর প্রবেশের মুখ পর্যন্ত ও কাপনা নদী প্রবেশের মুখ হইতে হাতিরকান্দি মৌজা হইতে হাটগ্রাম নামক স্থান পর্যন্ত ইঞ্জিন চালিত বলগেট, বাল্কহেড ও ছোট বড় জাহাজ আকৃতির নৌকা এবং আনুষাঙ্গিক স্টিলের নৌকা সমূহে ড্রেজার মেশিন দিয়া বালু উত্তোলন করিয়া বিভিন্নভাবে ক্ষতি সাধন করা সহ মারাত্মক ঝুঁকির মধ্যে ফেলিয়াছে। ভবিষ্যৎ প্রজন্ম এলাকায় বসবাস করা দুঃসাধ্য হইয়া পড়িয়াছে। এরই ধারাবাহিকতায় ০৯নং ডৌবাড়ী ইউনিয়নের সমূহ মৌজার (গ্রামের) সর্ব জনসাধারণ গণদের শত শত পরিবারের হাজারো লোকের আবাস্থল সমূহ ভবিষ্যৎ প্রজন্মের জন্য স্থিতাবস্থায় রাখার প্রেক্ষিতে ইঞ্জিন চালিত বলগেট, বান্ধহেড ও ছোট বড় জাহাজ আকৃতি নৌকা এবং আনুষাঙ্গিক স্টিলের নৌকা সমূহের ড্রেজার মেশিন দ্বারা বালু উত্তোলন হইতে বিরত রাখা সহ নদীর উপর দিয়া যাতায়াত করা হইতে রাখার নিমিত্তে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে ডৌবাড়ি ইউনিয়নবাসীর পক্ষে কাওসার আহমদ একটি লিখিত অভিযোগ দায়ের করলে ক্ষীপ্ত হয়ে সেচ্ছাসেবদলের নেতা কাওসার আহমদ এর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন অনলাইন পত্রিকায় ফ্যাসিবাদের একটি ছবি এডিট করে সংবাদ প্রকাশ করেছে কিছু ব্যক্তিবর্গ ও ফেইক ফেইসবুক আইডি।

প্রতিবাদ বার্তায় কাউসার আরো জানান গত ১৮ অক্টোবর ইঞ্জিন চালিত বলগেট, বাল্কহেড ও ছোট বড় জাহাজ আকৃতির বালুভর্তি প্রায় ১০০ টি নৌকা এলাকাবাসী কে নিয়ে আটক করে প্রতিবাদ করায় একটি কুচক্রী মহল চাদাবাজ তার পিছনে মরিয়া হয়ে উটেপড়ে লেগেছে। তিনি সমাজের একজন পরিচিত ও সফল রাজনৈতিক ব্যক্তিত্ব। তাহার সুনাম নষ্ট করার জন্য একটি চক্র তার বিরুদ্ধে মরিয়া হয়ে উঠেছে।

বিগত দিনের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে শহরের অলিতে গলিতে আওয়ামীলীগ বিরোধী শ্লোগান নজর কাড়ে রাজনৈতিক অংঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে। এরই প্রেক্ষিতে হিংসাত্মক ভাবে একটি মহল তার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে।

তিনি আশাবাদ ব্যক্ত করেন ভবিষ্যতে সংবাদ পরিবেশন এর ক্ষেত্রে সে বিষয়গুলো বিবেচনার জন্য সাংবাদিক ও সুশীল সমাজের প্রতি আহব্বান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park