1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
গোয়াইনঘাটে ঈদের দিনে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ আহত ২৫ - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

গোয়াইনঘাটে ঈদের দিনে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ আহত ২৫

রুবেল আহমেদ স্টাফ রিপোর্টার,সিলেট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫
  • ৯৫ বার পঠিত

রুবেল আহমেদ স্টাফ রিপোর্টার,সিলেট:

সিলেটের গোয়াইনঘাটের বিছনাকান্দি ইউনিয়নে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় গ্রামের অন্তত ২৫ জন আহত হয়েছেন।

সোমবার( ৩১ মার্চ) ঈদুল ফিতরের নামাজের পর বেলা ১১ টার দিকে উপজেলার লামার দমদমীয়া গ্রামের দুর্ঘামারা বিলের পারে এ ঘটনা ঘটে। গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সরকার তোফায়েল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়,ভীতরগুল ও লামার দমদমীয়া গ্রামের লোকজনের মধ্যে দুর্ঘামারা বিলের পারের একটি অস্থায়ী খেলার মাঠে ফুটবল খেলা নিয়ে বিরোধ চলছিল। এ বিরোধ নিয়ে উভয় গ্রামের মধ্যে গত কয়েক দিন ধরে সালিশ চলে আসছিল। সোমবার ঈদের নামাজ শেষে ১১ টার দিকে দমদমীয়া গ্রামের বিবাহিত ও অবিবাহিত যুবকদের মধ্যে ফুটবল খেলার প্রতিযোগিতা চলছিল। এদিকে ঈদের দিন দমদমীয়া গ্রামের যুবকরা মাঠে খেলার আয়োজন করে। ওপর দিকে ভীতরগুল গ্রামের একদল যুবক মাঠে ফুটবল খেলতে যায়।দমদমীয়া গ্রামের যুবকরা মাঠে ফুটবল খেলতেছে ওপর দিকে ভীতরগুল গ্রামের একদল যুবক মাঠে খেলতে যায়। এসময় উভয় গ্রামের যুবকরা মাঠে ফুটবল খেলা নিয়ে বিবাধে জড়ায়। এক পর্যায়ে তর্কে জড়িয়ে লাঠিসোঁটা নিয়ে দুপক্ষের মধ্যে ব্যপক সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হন। পরে আহতদের গোয়াইনঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

গোয়াইনঘাট থানার ওসি সরকার তোফায়েল বলেন,ফুটবল খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়ন করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park