1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
গৃহবধূকে ধর্ষণ: সাবেক ছাত্রদল নেতাকে পুলিশে দিলো জনতা - বাংলাদেশ খবর প্রতিদিন
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চুয়াডাঙ্গায় বিজিবির জোরালো অভিযান: স্বর্ণ ও মাদকসহ আটক ৩, রিজিয়নের জব্দ ৫২ কোটি টাকা আগের নির্যাতনের মামলায় আপস, ফের নির্যাতনের অভিযোগে প্রাণ গেল গৃহবধূর নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযানে ১০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো ১২০ ফুট চিমনি চারঘাটে রিকশা-ভ্যানচালককে হুডি দিলেন পৌর মেয়র পদপ্রার্থী একের পর এক ককটেল বিস্ফোরণ, ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচলে পুলিশের কড়াকড়ি ‎ কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড

গৃহবধূকে ধর্ষণ: সাবেক ছাত্রদল নেতাকে পুলিশে দিলো জনতা

ববি রানী রায়,শেরপুর প্রতিনিধি:
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ মে, ২০২৬
  • ৭৮ বার পঠিত

ববি রানী রায়,শেরপুর প্রতিনিধি:
শেরপুর শহরের এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এনামুল মিয়া নামে একজনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। তিনি জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

শনিবার রাত ৯টার অভিযুক্ত যুবক ও সাবেক ছাত্রদল নেতাকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। পরে তার শাস্তির দাবিতে শহরে বিক্ষোভও করেছেন এলাকাবাসী।

অভিযুক্ত এনামুল মিয়া শেরপুর পৌরসভার সজবরখিলা মহল্লার বাসিন্দা। ভুক্তভোগী গৃহবধূ তার স্বামীকে নিয়ে সেখানে ভাড়া থাকতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, এনামুল দীর্ঘদিন ধরে ওই গৃহবধূকে মেসেঞ্জারে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। বিষয়টি গৃহবধূ তার স্বামীকে জানালে পরিবার ও স্থানীয়দের উপস্থিতিতে একাধিকবার সালিশও হয়। এরপর থেকেই এনামুল ক্ষুব্ধ ছিলেন বলে অভিযোগ রয়েছে।

অভিযোগে জানা যায়, শনিবার দুপুরে গৃহবধূকে ধর্ষণ করা হয়। পরে তিনি বিষয়টি স্বামী ও পরিবারের সদস্যদের জানান। খবর ছড়িয়ে পড়লে রাতে ক্ষুব্ধ এলাকাবাসী এনামুলকে আটক করে পুলিশে দেয়।

শেরপুর সদর থানার ওসি সোহেল রানা জানিয়েছেন, শনিবার রাতে জনতার কাছ থেকে এনামুলকে উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। পরে রবিবার সকালে ভুক্তভোগী নারী বাদী হয়ে ধর্ষণ মামলা করেছেন। অভিযুক্ত এনামুলকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park