
মো ইয়াকুব আলী তালুকদার
স্টাফ রিপোর্টার, গাজীপুর
আজ২৭ মে মঙ্গলবার
গতকাল সোমবার সকল ১১ঃ ০০ ঘটিকায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে জিএমপি হেডকোয়ার্টার এ গাজীপুর মহানগরের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ।
উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ড. মোঃ নাজমুল করিম খান, পুলিশ কমিশনার, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ।
সভায় কমিশনার মহোদয় বলেন
গাজীপুর মহানগরকে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও উন্নত নগরীতে পরিণত করতে হলে আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। আইন-শৃঙ্খলা রক্ষা এবং মাদক, চুরি, ছিনতাইসহ সকল প্রকার অপরাধ দমনে শুধু পুলিশের একার প্রচেষ্টা যথেষ্ট নয়, আমাদের সমাজের প্রতিটি স্তরের মানুষকে সচেতন হতে হবে ।
রাজনৈতিক নেতৃবৃন্দ জনগণের সাথে সরাসরি সম্পৃক্ত । আপনারা সকলে নিজ নিজ অবস্থান থেকে মাদক, অপরাধ এবং
সন্ত্রাসবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলবেন। গাজীপুর মহানগরকে একটি সুরক্ষিত, শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত নগরীতে রূপান্তরিত করার লক্ষ্যে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান ।
উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, অতিরিক্ত পুলিশ কমিশনার ( ক্রাইম এন্ড অপারেশনস) জনাব মোহাম্মদ তাহেরুল হক চৌহান , উপ পুলিশ কমিশনারবৃন্দ এবং
গাজীপুর মহানগরের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি),
বাংলাদেশ জামায়াতে ইসলামী,
জাতীয় নাগরিক পার্টি (NCP),
বৈষম্য বিরোধী আন্দোলন,
বাংলাদেশ হেফাজতে ইসলাম,
ইসলামী আন্দোলন বাংলাদেশ,
বাংলাদেশ খেলাফত মজলিস,
ইসলামী ঐক্যজোট ,
জমিয়তে উলামায়ে ইসলাম
সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।