1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
গাজীপুরের শ্রীপুরে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার। - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন।

গাজীপুরের শ্রীপুরে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার।

(স্টাফ রিপোর্টার (রুবিনা বেগম)
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ২৩২ বার পঠিত

(স্টাফ রিপোর্টার (রুবিনা বেগম)

গাজীপুরের শ্রীপুরে কাঁঠাল গাছের মগ ডালে দুই পা বাঁধা অবস্থায় মোহন (১৮) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৮ জুন) ভোরে উপজেলার মাওনা ইউনিয়নের উত্তরপাড়া এলাকায় নিজ বাড়ির পাশে ডেকো গার্মেন্টস সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।
নিহত মোহন ওই এলাকার মোস্তফার ছেলে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, মোহন দীর্ঘদিন মানসিক রোগে ভুগছিলেন। শুক্রবার রাত ৯টার দিকে তিনি রাতের খাবার খেয়ে বাইরে বের হন। এরপর রাতে আর ঘরে না ফিরলে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। ভোর রাতে বাড়ির দক্ষিণ পাশে একটি কাঁঠাল গাছে গামছা ও প্লাস্টিকের রশি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় মোহনের ঝুলন্ত মরদেহ দেখতে পান পরিবারের সদস্যরা। এ সময় তার দুই পা বাঁধা ছিল। পরে স্থানীয়রা পুলিশে খবর দেন।
স্থানীয়রা জানান, মোহন আগে মির সিরামিক কারখানায় শ্রমিকের কাজ করতেন। রোজার ঈদের পর একবার মাদক মামলায় পুলিশ তাকে গ্রেপ্তার করে। কোরবানির ঈদের এক সপ্তাহ আগে তিনি জামিনে মুক্ত হন। মুক্তির পর থেকে পারিবারিক বিষয়ে প্রায়ই ঝগড়া করতেন।
মোহনের বড় ভাই কাজল বলেন, ঈদের আগে জেল থেকে আসার পর থেকে সে অস্বাভাবিক আচরণ করত। শুক্রবার রাত ৯টার দিকে খেয়ে বাইরে বের হয়। এরপর আর ফিরে আসেনি। ভোরে পাশের বাড়ির ভাবি জানায়, সে গাছের ডালে ঝুলে আছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল বারিক বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park