1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
গঙ্গাচড়ায় যুবলীগ নেতা গ্রেপ্তার - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

গঙ্গাচড়ায় যুবলীগ নেতা গ্রেপ্তার

রংপুর প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ৭৬ বার পঠিত

রংপুর প্রতিনিধি:

রংপুরের গঙ্গাচড়া উপজেলা যুবলীগের সদস্য কামরুজ্জামান বাবুকে (৩৫) গ্রেপ্তার করেছে গংগাচড়া মডেল থানা পুলিশ। গত মঙ্গলবার রাতে গংগাচড়া উপজেলার বেতগাড়ী বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কামরুজ্জামান গংগাচড়া উপজেলার বেতগাড়ী ইউনিয়নের রামনগর এলাকার মৃত আনারুল ইসলামের ছেলে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বাধা ও গঙ্গাচড়া বিএনপি পার্টি অফিস ভাঙচুর মামলায় কামরুজ্জামান ৪০ নম্বর আসামী। গতকাল বুধবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। গঙ্গাচড়া মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক ডেভিড হিমাদ্রী বর্মা বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্র জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বাধা ও গঙ্গাচড়া বিএনপি পার্টি অফিস ভাঙচুর, লুটপাট, ছিনতাই এবং সাধারণ মানুষকে হয়রানিমূলক মামলা দেওয়ার অভিযোগে গত ১৮ নভেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দলের গঙ্গাচড়া উপজেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল বাবু গঙ্গাচড়া মডেল থানায় বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় রংপুর-১ আসনের সাবেক দুই সংসদ সদস্য মশিউর রহমান রাঙ্গা ও আসাদুজ্জামান বাবলুসহ আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির ৪০ জন নেতা-কর্মীর নাম উল্লেখ করে এবং ২৫০-২৬০ জনকে অজ্ঞাতনামা করে আসামি করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park