1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
গংগাচড়ায় কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

গংগাচড়ায় কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

রংপুর প্রতিনিধি:
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ৯৩ বার পঠিত

রংপুর প্রতিনিধি:

রংপুরের গংগাচড়ায় মিথি রায় (২১) নামে এক কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকালে উপজেলার নোহালী ইউনিয়নের পূর্ব কচুয়া দোলাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করছেন
গঙ্গাচড়া মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) প্রশান্ত পরামানিক।

মিথি রায় ওই এলাকার হারাধন রায়ের মেয়ে। সে গঙ্গাচড়া সরকারি কলেজের অনার্স ২য় বর্ষের শিক্ষার্থী।

স্থানীয়রা ও পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি মিথির বিয়ে নিয়ে তার পরিবারে আলোচনা চলছিলো। কিন্তু বিয়েতে রাজি ছিলো না মিথি।বিষয়টি নিয়ে ৩-৪ দিন থেকে মিথি তার পরিবারের সাথে মনোমালিন্য চলছিল। সোমবার আনুমানিক সকাল ১০ টার সময় মিথি তার শয়ন কক্ষে তীরের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।

গঙ্গাচড়া মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) প্রশান্ত পরামানিক বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছি। এ ঘটনায় ইউডি মামলা প্রক্রিয়াধীন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park