1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
কুড়িগ্রামে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনে পালন - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনাম :
দিরাইয়ে প্রবাসীর কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সৎ ভাই-বোনসহ ৬ জনের বিরুদ্ধে আদালতে  মামলা সাতক্ষীরা জেলা সহ খুলনা বিভাগের সর্বোচ্চ সংখ্যাক জেলার দ্বায়িত্ব এখন এনসিপির প্রথম নারী সাংগঠনিক সম্পাদক শাহরিন ইরার কাঁধে। হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা।

কুড়িগ্রামে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনে পালন

মোঃ রুহুল আমিন , কুড়িগ্রাম প্রতিনিধি।
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ৯৩ বার পঠিত

মোঃ রুহুল আমিন , কুড়িগ্রাম প্রতিনিধি।

কুড়িগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনে পালিত হয়েছে। 
২৭ অক্টোবর (সোমবার) সকালে কুড়িগ্রাম জেলা বিএনপি কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন শেষে জেলা যুবদলের আয়োজনে একটি র‌্যালী শহর প্রদক্ষিণ করে। পরে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সমাবেশ অনুষ্ঠিত হয়। 
কুড়িগ্রাম জেলা যুবদল সভাপতি রায়হান কবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাদিম আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব,সাবেক যুগ্ম সম্পাদক আশরাফুল হক রুবেল,জেলা বিএনপির সদস্য আলতাফ হোসেন,জেলা মহিলাদলের সভাপতি রেশমা সুলতানা,সম্পাদক মিলি কায়কোবাদ,জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি নাসিম পারভেজ তারা,সহ সভাপতি মাসুদ রানা বাবু,যুগ্ম সম্পাদক টিপু খাঁন,সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রজব, সহ নেতৃবৃন্দ।
 এ সময় বক্তারা বলেন শহীদ জিয়ার আদর্শ অনুসরণ করে মানবিক বাংলাদেশ গড়ার দৃঢ প্রত্যয় নিয়ে যুবদল আজ ৪৭ বছরে পদার্পণ করেছে। তারেক রহমানের নেতৃত্বে আগামী বাংলাদেশ হবে সাম্য ও ভ্রাতৃত্বের। ৩১ দফার মাধ্যমে বাংলাদেশ গড়ার কথা উল্লেখ করেন তারা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park