1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
কুড়িগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
শিরোনাম :
দিরাইয়ে প্রবাসীর কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সৎ ভাই-বোনসহ ৬ জনের বিরুদ্ধে আদালতে  মামলা সাতক্ষীরা জেলা সহ খুলনা বিভাগের সর্বোচ্চ সংখ্যাক জেলার দ্বায়িত্ব এখন এনসিপির প্রথম নারী সাংগঠনিক সম্পাদক শাহরিন ইরার কাঁধে। হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা।

কুড়িগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

মোঃ রুহুল আমিন , কুড়িগ্রাম প্রতিনিধি।
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ৯৫ বার পঠিত

মোঃ রুহুল আমিন , কুড়িগ্রাম প্রতিনিধি।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুড়িগ্রাম জেলা শাখা বিভিন্ন কর্মসূচি পালন করেছে। 

মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুর ১২ টায় কুড়িগ্রাম জেলা শহরে এই র‌্যালি অনুষ্ঠিত হয়।যেখানে বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।

 বিএনপির জেলা কার্যালয় থেকে র‌্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করার পর পুনরায়  জেলা বিএনপি কার্যালয়ের সামনে এসে পথসভা অনুষ্ঠিত হয়।ব্যানার, ফেস্টুন ও দলীয় স্লোগানে মুখর ছিল পুরো শহর। র‌্যালিকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

কুড়িগ্রাম জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল আরমান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ, আরও বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা বিএনপি’র ১ নং যুগ্ন আহবায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, যুগ্ন আহবায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব। কুড়িগ্রাম জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক মোঃ জুয়েল, কুড়িগ্রাম জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ও বর্তমান কুড়িগ্রাম সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হানিফ বিপ্লব, কুড়িগ্রাম জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম রেজা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কুড়িগ্রাম জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ ইদ্রিস আলী।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park