1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
কুড়িগ্রামে প্রতিবেশীর অত্যাচারে মহিলা কাউন্সিলরের পরিবার উচ্ছেদ আতঙ্ক - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

কুড়িগ্রামে প্রতিবেশীর অত্যাচারে মহিলা কাউন্সিলরের পরিবার উচ্ছেদ আতঙ্ক

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
  • ১৬০ বার পঠিত

কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রাম পৌরসভার কৃষ্ণপুর বকসী পাড়া গ্রামে দীর্ঘদিনের জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে এই মহিলা কাউন্সিলরের পরিবারকে তাদের বসতবাড়ি থেকে উচ্ছেদ করার চেষ্টার অভিযোগ উঠেছে প্রভাবশালী ফখরুল খোন্দকার (৪০) এর বিরুদ্ধে।

স্থানীয় একটি প্রভাবশালী চক্রের সহযোগিতায় ওই পরিবারের উপর একের পর এক হামলা চালিয়ে মারপিট ও উচ্ছেদের পাঁয়তারা করলেও তাদেরকে কেউ আইনগত ব্যবস্থা গ্রহণের সুযোগ দিচ্ছেনা। একাধিকবার সমাধানের লক্ষ্যে বৈঠকের সিদ্ধান্ত করলেও উপস্থিত ছিলেন না প্রভাবশালী ফখরুল খন্দকার এনিয়ে থানায় অভিযোগ দায়ের করলেও পুলিশ তেমন কোনো পদক্ষেপ নেয়নি। ভুক্তভোগী পরিবরের সদস্যরা এখন বিচারের  জন্য দ্বারে দ্বারে ধর্না দিচ্ছে।

বকসী পাড়া গ্রামের মৃত বাবুল হোসেনের   স্ত্রী মহিরন বেগম অভিযোগ করেন যে, তাদের প্রতিবেশী মোঃ মাহমুদ খন্দকারের  ছেলে মোঃ ফখরুল খন্দকারের সাথে  ভিটাচালা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। 

এ বিরোধের জেরে বিভিন্ন সময় ফখরুল খন্দকার তার পরিবারের উপর হামলা চালিয়ে মারপিট করে ও বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে উচ্ছেদের চেষ্টা চালায়। গত ১২/০৭/২৪ রাত ১ টা ১৫ মিনিটের দিকে মহিরন বেগম রাতে বের হলে পূর্বপরিকল্পিত ভাবে ফখরুল খন্দকার রাতের অন্ধকারে মহিরনের বসত বাড়ির ভিতরে অবস্থান করে তাকে হত্যার উদ্দেশ্যে দেশিও অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপায় মহিরন আত্মরক্ষায় চিৎকার করলে ফখরুল তৎক্ষণিক পালিয়ে যায়।

মহিরন এক পর্যায়ে অজ্ঞান হয়ে পড়ে যায় এ সময় তার মেয়ে  স্থানীয়দের ডেকে মহিরনকে উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করায়। সুস্থ্য হয়ে পরদিন তিনি কুড়িগ্রাম সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

এ ব্যাপারে অভিযুক্ত ফখরুল ইসলামকে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি। 

এ ব্যাপারে জানতে চাইলে কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ মোঃ মাছুদুর রহমান বলেন, এবিষয়ে একটি লিখিত  অভিযোগ আছে অভিযোগটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park