1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
কুকুরের সাথে বিমানের ধাক্কা; এক ঘন্টা দেরিতে কক্সবাজার থেকে বিমান উড্ডয়ন - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম :
নারী পুরুষ সমান অধিকার না-কি বৈষম্য বিভেদ আর অশান্তির আস্তা কুড়ে ঘর। চারঘাটে সরকারি সেবাদানকারী ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন

কুকুরের সাথে বিমানের ধাক্কা; এক ঘন্টা দেরিতে কক্সবাজার থেকে বিমান উড্ডয়ন

সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি 
  • প্রকাশের সময় : রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ১৯৩ বার পঠিত

সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি:
কক্সবাজার বিমানবন্দরে রানওয়েতে কুকুরের সঙ্গে ধাক্কা লাগার ঘটনায় ঢাকাগামী এয়ারএস্ট্রা এয়ারলাইন্সের একটি ফ্লাইট প্রায় এক ঘণ্টা দেরিতে উড্ডয়ন করেছে।

২ আগস্ট (শনিবার) সন্ধ্যা ৭টা ৫ মিনিটে ঢাকা অভিমুখী এয়ারএস্ট্রার ফ্লাইট ২এ-৪৫০ ট্যাক্সিওয়েতে রানওয়ে-১৭ এর দিকে যাওয়ার সময় একটি কুকুর বিমানের বাম পাশের ল্যান্ডিং গিয়ারের সঙ্গে ধাক্কা খায় এবং কুকুর’টি মারা যায়। সঙ্গে সঙ্গেই ফ্লাইটটি উড্ডয়ন স্থগিত করে সিভিল টার্মাকে ফিরে আসে।

পরবর্তীতে সন্ধ্যা ৭টা ২০ মিনিটে বিমানবন্দর ফায়ার সার্ভিসের একটি দল দুইজন পরিচ্ছন্নতাকর্মীসহ মৃত কুকুরটিকে রানওয়ে থেকে সরিয়ে নেয়। এরপর এয়ারক্রাফটের পাইলট ও গ্রাউন্ড ক্রুরা বিমানের ‘থ্রো-চেক’ সম্পন্ন করে নিশ্চিত করেন, ফ্লাইটের প্রযুক্তিগত কোনো সমস্যা নেই।

সবকিছু স্বাভাবিক থাকায় রাত ৮টা ৮ মিনিটে ফ্লাইটটি পুনরায় ঢাকার উদ্দেশ্যে উড্ডয়ন করে। এতে প্রায় এক ঘণ্টা দেরি হয়।

বিষয়টি বিমানবন্দর কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park