1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
কালিয়াকৈর প্রেসক্লাবের আয়োজনে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন - বাংলাদেশ খবর প্রতিদিন
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গায় বিজিবির জোরালো অভিযান: স্বর্ণ ও মাদকসহ আটক ৩, রিজিয়নের জব্দ ৫২ কোটি টাকা আগের নির্যাতনের মামলায় আপস, ফের নির্যাতনের অভিযোগে প্রাণ গেল গৃহবধূর নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযানে ১০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো ১২০ ফুট চিমনি চারঘাটে রিকশা-ভ্যানচালককে হুডি দিলেন পৌর মেয়র পদপ্রার্থী একের পর এক ককটেল বিস্ফোরণ, ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচলে পুলিশের কড়াকড়ি ‎ কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন

কালিয়াকৈর প্রেসক্লাবের আয়োজনে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন

তুষার আহম্মেদ কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ১৩৩ বার পঠিত

তুষার আহম্মেদ
কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি:

গাজীপুরের কালিয়াকৈর প্রেসক্লাবের উদ্যোগে শনিবার দুপুর ১২টায় উপজেলা চত্বরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার মো. আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার প্রতিবাদে এবং জড়িতদের ফাঁসির দাবিতে এক মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

কালিয়াকৈর প্রেসক্লাবের সভাপতি সরকার আব্দুল আলিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সেলিম হোসেনের সঞ্চালনায় আয়োজিত এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।

সভায় উপস্থিত ছিলেন কালের কণ্ঠ পত্রিকার কালিয়াকৈর প্রতিনিধি এম মাহবুব হাসান মেহেদী, আরটিভি প্রতিনিধি বিপ্লব হোসেন, স্বদেশ প্রতিদিন পত্রিকার প্রতিনিধি দেলোয়ার হোসেন শিকদার, আমার দেশ প্রতিনিধি আব্দুল আলিম অভি, এশিয়ান টিভির প্রতিনিধি দেলোয়ার হোসেন, আলোকিত প্রতিদিন পত্রিকার প্রতিনিধি শাহআলম শিকদার, চ্যানেল এওয়ানের প্রতিনিধি তুষার আহম্মেদসহ আরও অনেকে।

বক্তারা হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে দ্রুত আসামিদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড কার্যকরের দাবি জানান। তারা বলেন, সাংবাদিক নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে গণমাধ্যম স্বাধীনতা হুমকির মুখে পড়বে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park