1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
কালিগঞ্জ বিএনপি নেতা মটর সাইকেল দুর্ঘটনায় নিহত । - বাংলাদেশ খবর প্রতিদিন
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চুয়াডাঙ্গায় বিজিবির জোরালো অভিযান: স্বর্ণ ও মাদকসহ আটক ৩, রিজিয়নের জব্দ ৫২ কোটি টাকা আগের নির্যাতনের মামলায় আপস, ফের নির্যাতনের অভিযোগে প্রাণ গেল গৃহবধূর নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযানে ১০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো ১২০ ফুট চিমনি চারঘাটে রিকশা-ভ্যানচালককে হুডি দিলেন পৌর মেয়র পদপ্রার্থী একের পর এক ককটেল বিস্ফোরণ, ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচলে পুলিশের কড়াকড়ি ‎ কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড

কালিগঞ্জ বিএনপি নেতা মটর সাইকেল দুর্ঘটনায় নিহত ।

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৭৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক

মাদকাসক্ত চাম্পাফুল নবীন নগরের অনিক হোসেনের বেপরোয়া গতির মোটর সাইকেলের ধাক্কায় আহত হওয়ার ছয়দিন পর মারা গেলেন বিএনপি নেতা মোতাহার হোসেন (৫৮)।শুক্রবার (৭ফেব্রুয়ারী) বেলা ১২টার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।মোতাহার হোসেন কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ফতেপুর গ্রামের মরহুম শামছুর রহমান কারিকরের ছেলে। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন শাখার সদস্য সচিব ছিলেন।পরিবারের সদস্যরা জানান, গত ১ ফেব্রুয়ারী দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নির্বাচিত হন মোতাহার হোসেন।

ওইদিন সন্ধ্যায় ফতেপুর এলাকায় রাস্তার পাশে দাড়িয়ে থাকা অবস্থায় চম্পাফুল ইউনিয়নের নবীনগর গ্রামের আজিজুল ইসলামের এর পুত্র এক বখাটে চিহ্নিত মাদকাসক্ত অনিক হোসেন মোটরসাইকেলের বেপরোয়া গতিতে এসে মোতাহার হোসেনকে ধাক্কা দেয়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে সাতক্ষীরা হার্ট ফাউন্ডেশনে ভর্তি করেন। পরে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় শুক্রবার বেলা ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক মোতাহার হোসেনকে মৃত ঘোষণা করেন।মোতাহার হোসেনের মৃত্যুতে গভীর শোক জানিয়ে কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শেখ এবাদুল ইসলাম বলেন, ‘বিএনপির দু:সময়ের কান্ডারী ছিলেন মোতাহার হোসেস।তাঁর মৃত্যুতে দল একজন নিবেদিতপ্রাণ নেতাকে হারানোর ফলে যে ক্ষতি হলো তা পূরণ হওয়ার নয়।’

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park