
………………….কবিতা……………..
[ মানুষ ]
আব্দুল রশিদ
__________________________________
সর্বশ্রেষ্ঠ জীব বানাইয়া আনলা তুমি ভবে,
তুমিই জানো ধরা থেকে বিদায় হবো কবে।
আসতে সময় আসছি একা,একা যাবো চলে,
এই দুনিয়ার মোহে পড়ে সবই গেলাম ভুলে।
ক্ষমতা আর অর্থ লোভে হয়ে গেলাম অন্ধ,
বুঝিতে পারলাম না আমি কোনটা ভালো মন্দ।
মানুষ হয়ে করে গেলাম অ মানুষের কাজ,
জানোয়ারের কাজ করিয়া ধরলাম মোল্লার সাজ।
সাড়ে তিন হাত মাটির নিচে অন্ধকার ঘরে,
কেউ থাকবে না আমার সাথে থাকবো একা পরে।
ওগো মহান বিচারপতি আমায় ক্ষমা করো,
দোযখ থেকে রক্ষা করে বেহেস্ত দান কর।