1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
এিশাল রানার আপ বালক গোল্ডকাপ ফুটবল টিমকে ত্রিশাল উপজেলার প্রশাসনের গণ সংবর্ধনা‌। - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

এিশাল রানার আপ বালক গোল্ডকাপ ফুটবল টিমকে ত্রিশাল উপজেলার প্রশাসনের গণ সংবর্ধনা‌।

তাসলিমা রত্না ময়মনসিংহ জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ২১ জুন, ২০২৬
  • ৩৯ বার পঠিত

তাসলিমা রত্না ময়মনসিংহ জেলা প্রতিনিধি

ত্রিশালে রানার-আপ বালক ফুটবল টিমকে গণসংবর্ধনা : জাতীয় পর্যায়ে খেলার অভিজ্ঞতা কাজে লাগাতে চায়
জাতীয় পর্যায়ে খেলার অভিজ্ঞতা কাজে লাগিয়ে আগামীতে চ্যাম্পিয়ন হওয়ার আশা প্রকাশ করছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ (বালক)-এর অধিনায়ক শুয়াইব হোসেন অনিক। একই সাথে চ্যাম্পিয়নের সুনাম অর্জন যেন করতে পারেন তার জন্য সকলের দোয়া কামনা করেছে।

রানার-আপ’র গৌরবময় অর্জনের জন্য রোববার (২১জুন) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে এ কৃতি ক্ষুদে ফুটবলারদের গণসংবর্ধনার আয়োজন করা হয়| ঢাকা থেকে ত্রিশালে আসার পর বাসষ্ট্যান্ড থেকে জমকালো আয়োজনে ডাক-ঢুল পি’টি’য়ে কৃতি ফুটবলারদের বরণ করা হয় এবং বর্ণাঢ্য আয়োজনে তাদেরকে উপজেলা পরিষদ চত্বরে গণসংবর্ধনা প্রদান করা হয়।

এসময় আতশ ফু’টি’য়ে মুহুর্তকে আরও আনন্দময় করে তোলে| এসময় খোলায়ারদের পুরস্কার প্রদান ও মিষ্টিমুখ করানো হয়।

উপজেলা নির্বাহী অফিসার আরাফাত সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, ত্রিশাল থানা অফিসার ইনচার্জ মনসুর আহাম্মদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা প্রথমিক শিক্ষা অফিসার নিলুফার হাকিম, দরিরামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাইয়ুম, কোচ রুকুনুজ্জামান লিটন, ম্যানেজার জিয়াদুল ইসলাম, কর্মকর্তা তরিকুল ইসলাম রিপন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন প্রমুখ।

উপজেলা নির্বাহী অফিসার আরাফাত সিদ্দিকী ফুটবলারদের সাফল্যে আনন্দ প্রকাশ করেন এবং তারা যেন আরও ভালোভাবে খেলার চর্চা চালিয়ে সুনাম অর্জন করতে পারে এ ব্যপারে তাদের সহযোগিতার আশ্বাস দেন।

রানার-আপ দলকে অভিনন্দন জানিয়ে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার এ ধারা অব্যাহত রাখার আহবান জানিয়ে ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন বলেন, তোমাদের ধারাবাহিকতা ও গৌরব অব্যাহত থাকুক। দেশের ক্রীড়াজগতকে সমৃদ্ধ করার পাশাপাশি বিশ্ব ফুটবলে বাংলাদেশের মধ্যে প্রতিভা বিকাশে অন্যতম একটি ক্ষেত্র হিসেবে গড়ে উঠুক এবং সমগ্র দেশের সম্মান ও মর্যাদা বয়ে আনুক- এ প্রত্যাশা ব্যক্ত করছি।

উল্লেখ্য ; গত ২০ জুন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ (বালক) ফাইনাল খেলা আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। খেলায় দাড়িয়াল মিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ও ত্রিশালে দরিরামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় লড়াই করে। খেলায় দরিরামপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে পরাজিত হয়ে প্রধানমন্ত্রীর কাছ থেকে রানারআপ হওয়ার পুরস্কার গ্রহণ করে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park