1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
এমপি মিলনের ‘জিরো টলারেন্স’ ঘোষণার মাঝেই মোহনপুরে অবৈধ পুকুর খননের রমরমা ব্যবসা ‎ - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

এমপি মিলনের ‘জিরো টলারেন্স’ ঘোষণার মাঝেই মোহনপুরে অবৈধ পুকুর খননের রমরমা ব্যবসা ‎

‎মোঃমহাজামিল,রাজশাহী
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ১৫৯ বার পঠিত

‎মোঃমহাজামিল,রাজশাহী
‎এমপি মিলনের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতির মাঝেই রাজশাহীর মোহনপুর উপজেলার বিভিন্ন এলাকায় অব্যাহত রয়েছে অবৈধ পুকুর খনন ও কৃষিজমির উর্বর মাটি বিক্রির রমরমা ব্যবসা। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের একের পর এক অভিযান ও সতর্কবার্তার পরও গভীর রাতে এক্সকাভেটর (ভেকু) দিয়ে জমি কেটে ট্রাকযোগে মাটি বিক্রি করা হচ্ছে।
‎
‎অভিযোগ অনুযায়ী, উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নে রাতভর চলছে পুকুর খননের কাজ। কৃষিজমির উপরিভাগের উর্বর মাটি কেটে বিক্রি করায় জমির উৎপাদনক্ষমতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাশাপাশি পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কাও বাড়ছে।
‎
‎স্থানীয় একাধিক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান, “রাত হলেই ভেকুর শব্দে ঘুমানো যায় না। প্রশাসন অভিযান চালালেও কয়েকদিন পর আবার আগের মতোই শুরু হয়।” তাদের দাবি, হাতে গোনা ৩–৪ জনের একটি সিন্ডিকেট পুরো ব্যবসা নিয়ন্ত্রণ করছে। ভেকু সরবরাহ ও পরিবহনে জড়িতদের আইনের আওতায় আনলেই এই অবৈধ কার্যক্রম বন্ধ করা সম্ভব।
‎
‎সচেতন মহলের প্রশ্ন, বারবার অভিযোগ ও অভিযানের পরও কেন মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে? তারা কি আইনের ঊর্ধ্বে—এমন প্রশ্নও ঘুরপাক খাচ্ছে সাধারণ মানুষের মধ্যে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park