1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
এনায়েতপুরে ছাত্রদল নেতা কবির হত্যায় বিএনপির শতাধিক নেতা-কর্মীর নামে মামলা - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম :
চুয়াডাঙ্গায় বিজিবির জোরালো অভিযান: স্বর্ণ ও মাদকসহ আটক ৩, রিজিয়নের জব্দ ৫২ কোটি টাকা আগের নির্যাতনের মামলায় আপস, ফের নির্যাতনের অভিযোগে প্রাণ গেল গৃহবধূর নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযানে ১০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো ১২০ ফুট চিমনি চারঘাটে রিকশা-ভ্যানচালককে হুডি দিলেন পৌর মেয়র পদপ্রার্থী একের পর এক ককটেল বিস্ফোরণ, ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচলে পুলিশের কড়াকড়ি ‎ কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড

এনায়েতপুরে ছাত্রদল নেতা কবির হত্যায় বিএনপির শতাধিক নেতা-কর্মীর নামে মামলা

আল আমিন হোসেন
  • প্রকাশের সময় : শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ২৭৩ বার পঠিত

আল-আমিন হোসেন স্টাফ রিপোর্টার:

ইফতার মাহফিলকে কেন্দ্র করে সিরাজগঞ্জের এনায়েতপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত হন সদিয়া চাঁদপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কবির হোসেন (২৮)। এ ঘটনায় বিএনপির একাংশের শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

শনিবার সকালে এনায়েতপুর থানায় নিহতের বড় ভাই হযরত আলী হাফিজ বাদী হয়ে ২৮ জনের নাম উল্লেখ ও ৮০-৯০ জন অজ্ঞাতনামা আসামি করা হয়েছে বলে এনায়েতপুর থানার ওসি রওশন ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেন।

মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন, এনায়েতপুর থানা বিএনপির সদ্য সাবেক সদস্য সচিব মনজুর রহমান মঞ্জু শিকদার, সদিয়া চাঁদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মিঠু মীর, সদস্য সচিব কালাম শিকদার, এনায়েতপুর থানা যুবদলের আহবায়ক জাহিদ হোসেন জহুরুল ও থানা ছাত্রদলের আহবায়ক কামরুল হাসান সোহাগ শিকদার।

এদিকে এ ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগে বুধবার এনায়েতপুর থানা বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর কবির জনি সাইদুল ও থানা বিএনপির সাবেক সদস্য সচিব মনজুর রহমান মঞ্জু শিকদারের সকল পদ স্থগিত করেছে জেলা বিএনপি। পাশাপাশি ঘটনার তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে দলের পক্ষ থেকে।

দলীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৮ মার্চ) বিকেলের দিকে ইফতার মাহফিলকে কেন্দ্র করে সদিয়া চাঁদপুর ইউনিয়নের চাঁদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে
বিএনপির সাবেক এমপি মেজর (অব:) মনজুর কাদের সমর্থক ও রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সহসাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সন্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আমিরুল ইসলাম খান আলিমের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়।

এসময় মনজুর কাদেরের সমর্থক ছাত্রদল নেতা কবির হোসেন গুরুত্বর আহত হয়, প্রথমে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করা হলে অবস্থার অবনতি হয়। পরবর্তীতে ঢাকার ক্রেটিক্যাল কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (১৯ মার্চ) সন্ধ্যার টার দিকে মারা যান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park