1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
এনায়েতপুরে ঘুরতে এসে যমুনা নদীতে গোসলে নেমে নিখোঁজ বিশ্ববিদ্যালয় ছাত্রের লাশ উদ্ধার - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

এনায়েতপুরে ঘুরতে এসে যমুনা নদীতে গোসলে নেমে নিখোঁজ বিশ্ববিদ্যালয় ছাত্রের লাশ উদ্ধার

এনায়েতপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ৩৮ বার পঠিত

এনায়েতপুর প্রতিনিধি

বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী শাহরিয়ার নুর হোসেন জিসানের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ হওয়ার প্রায় ১৯ ঘন্টা পর সোমবার (২৬ অক্টোবর) সকালে এনায়েতপুর স্পার বাঁধ এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিহত শাহরিয়ার নুর হোসেন জিসান গাজীপুরে অবস্থিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। তিনি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের হাজি রফিক সড়ক এলাকার বাসিন্দা আলী আকবরের ছেলে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সুত্রে জানা যায়, গত রোববার (২৫ অক্টোবর) বন্ধুদের সঙ্গে ঘুরতে সিরাজগঞ্জের এনায়েতপুর স্পার বাঁধ এলাকায় আসেন জিসান। দুপুর আনুমানিক আড়াইটার দিকে চার বন্ধু মিলে যমুনা নদীতে গোসল করতে নামেন। এ সময় নদীর তীব্র স্রোতে জিসান পানিতে তলিয়ে নিখোঁজ হন। স্থানীয়দের চেষ্টা ব্যর্থ হলে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। রাজশাহী থেকে আসা পাঁচ সদস্যের ডুবুরি দল রোববার রাত সাড়ে ৯টা পর্যন্ত অভিযান চালায়। সোমবার সকালে পুনরায় অনুসন্ধান শুরু হলে স্পার বাঁধ এলাকার কাছেই জিসানের মরদেহ ভাসমান অবস্থায় পাওয়া যায়। এনায়েতপুর থানার ওসি মো. জাহিদ হোসেন ও বেলকুচি ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ শহিদর রহমান জানান, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park