1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
একদফা দাবিতে রাজশাহী নার্সিং কলেজের শিক্ষক- শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি

একদফা দাবিতে রাজশাহী নার্সিং কলেজের শিক্ষক- শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

মোঃ আফতাবুল আলম: রাজশাহী
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৮৩ বার পঠিত

মোঃ আফতাবুল আলম: রাজশাহী

রাজশাহীতে নাসিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর থেকে প্রশাসন ক্যাডারদের অপসারণ এবং সেই পদগুলোতে উচ্চশিক্ষিত ও অভিজ্ঞ নার্সদের পদায়নের দাবিতে “STAY FOR ONE POINT DEMAND” কর্মসূচি পালন করেছে রাজশাহী নার্সিং কলেজের শিক্ষক-শিক্ষার্থী সহ নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ।

বুধবার বেলা সাড়ে ১১ টায় রাজশাহী নার্সিং কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে কলেজটির শিক্ষক ও শিক্ষার্থীরা। পরে মিছিলটি নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে গিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। এ সময় রামেক হাসপাতালে কর্মরত নার্সরাও এতে অংশ নেন।

এ সময় ‘দাবি মোদের একটাই, ‘নার্সিং প্রশাসনে নার্স চাই’, ‘আমাদের আন্দোলন যোগ্য নার্সদের পদায়ন’, ‘বিএনএমসি এর সকল পদে যোগ্য নার্সদের প্রদায়ন হবে’, নানা রকম স্লোগান দেন শিক্ষার্থীরা।
এ সময় বক্তারা বলেন, আমরা আমাদের নার্সিং সেক্টরে কোন রকম নন-নার্সিং সেক্টরের লোক চাই না। আমরা এমন প্রশাসনের অধীনস্থ হয়ে কাজ করতে চাই না। আমাদের একটাই দাবি সেটা হলো যোগ্যতার ভিত্তিতে প্রশাসনিক পদে নার্সদের পদায়ন।
তারা আরও বলেন, ২০১৬ সাল থেকে আমাদের সাথে এই বৈষম্য করা হচ্ছে, যা কোন ভাবেই কাম্য নয়। আমাদের নার্সদের মধ্যেও অনেক উচ্চশিক্ষিতরা রয়েছেন যারা প্রশাসনিক দায়িত্ব পালনে সক্ষম হবে। আমরা আর দাসত্ব চাই না। নার্সরা স্বাধীনভাবে কাজ করতে চায়। তাই প্রধান উপদেষ্টা ড. ইউনুসের কাছে আমাদের চাওয়া তিনি দ্রুত এই সমস্যার সমাধান করবেন। এছাড়া নার্সদের বিসিএস চালু করার দাবি জানান আন্দোলনকারী নার্সরা। সেই সাথে তাদের দাবি না মানা হলে পরবর্তীতে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন তারা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park