1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
উলামা ত্বলাবা মানবিক সংগঠনের উদ্যোগে ইসলাহী দাওয়াহ মজলিসের অনুষ্ঠান - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন।

উলামা ত্বলাবা মানবিক সংগঠনের উদ্যোগে ইসলাহী দাওয়াহ মজলিসের অনুষ্ঠান

মো ইয়াকুব আলী তালুকদার স্টাফ রিপোর্টার, গাজীপুর
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ২০২ বার পঠিত

মো ইয়াকুব আলী তালুকদার
স্টাফ রিপোর্টার, গাজীপুর

গাজীপুরের সফিপুর বাজার সংলগ্ন কেন্দ্রীয় ঈদগাঁ মসজিদে উলামা ত্বলাবা মানবিক সংগঠনের উদ্যোগে মুসলিম জাতিকে জাগ্রত করতে ও ঐক্যবদ্ধ হতে এবং হেদায়েত ও আকীদা মজবুত করার লক্ষে এক ইসলাহী দাওয়াহ মজলিস অনুষ্ঠানের আয়োজন করেন।

আজ ১৯ জুন বৃহস্পতিবার বাদ আসর অনুষ্ঠানটি পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে শুরু হয়। পবিত্র কোরআন তেলোয়াত করেন হাফেজ মোহাম্মদ শহিদুল্লাহ সাহেব । এরপর হাফেজ মোহাম্মদ আনিসুর রহমানের সুচনা বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটি উদ্বোধন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মুসলিম জাতির কর্ণধার দিক নির্দেশক এবং উম্মাহ দরদী মজলুম আলেম ইসলামি গবেষক এবং মানবতার সেবক মো মাহমুদুল হাসান গুনবি সাহেব। বিশেষ অতিথি ও মেহমান হিসেবে উপস্থিত ছিলেন তরুণ ইসলামিক আলোচক এবং মানবতার ফেরিওয়ালা হাফেজ মোহাম্মদ উস্তাদ সুলতান নাঈম সাহেব।

বক্তারা বর্তমান বাংলাদেশে মুসলমানদের অবস্থান এবং মুসলমানদের করণীয় বিষয় গুলো নিয়ে আলোচনা করেন। পবিত্র কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন। বিশ্ব মুসলিমদের বিভিন্ন বিষয় নিয়েও আলোকপাত করেন। সেই সাথে পবিত্র কোরআন শিক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা করেন। মহান আল্লাহর আইন বাস্তবায়ন করতে মুসলমানদের নিজের জীবনে এবং রাষ্ট্র গঠনের ভুমিকা তুলে ধরেন।

উক্ত অনুষ্ঠানে গাজীপুর জেলার বিভিন্ন এলাকা থেকে তৌহিদী মুসলিম জনতা উপস্থিত হন। বিভিন্ন মসজিদ ও মাদ্রাসার আলেমগন উপস্থিত হন। এছাড়াও ঢাকা, টংগী, মাওনা এবং টাঙ্গাইলের বিভিন্ন এলাকা থেকে মুসলিম জনতা এই মজলিসে উপস্থিত হন।

সবশেষে রাত ০৮ঃ ৩০ মিনিটে মো মাহমুদুল হাসান গুনবি সাহেব উপস্থিত সকলকে নিয়ে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সমাপ্তি ঘোষণা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park