1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
উজানের ঢল ও বৃষ্টিতে কুড়িগ্রামের নদ-নদীর পানি বৃদ্ধি, নিম্নাঞ্চলে বন্যা আশঙ্কা - বাংলাদেশ খবর প্রতিদিন
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
চুয়াডাঙ্গায় বিজিবির জোরালো অভিযান: স্বর্ণ ও মাদকসহ আটক ৩, রিজিয়নের জব্দ ৫২ কোটি টাকা আগের নির্যাতনের মামলায় আপস, ফের নির্যাতনের অভিযোগে প্রাণ গেল গৃহবধূর নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযানে ১০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো ১২০ ফুট চিমনি চারঘাটে রিকশা-ভ্যানচালককে হুডি দিলেন পৌর মেয়র পদপ্রার্থী একের পর এক ককটেল বিস্ফোরণ, ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচলে পুলিশের কড়াকড়ি ‎ কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড

উজানের ঢল ও বৃষ্টিতে কুড়িগ্রামের নদ-নদীর পানি বৃদ্ধি, নিম্নাঞ্চলে বন্যা আশঙ্কা

মোঃ রুহুল আমিন
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ১০৫ বার পঠিত


মোঃ রুহুল আমিন , কুড়িগ্রাম প্রতিনিধি।

উজানের ঢল ও টানা বৃষ্টিপাতের প্রভাবে কুড়িগ্রামের প্রধান প্রধান নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এর ফলে জেলার বিভিন্ন নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।

বুধবার (১৩ আগস্ট) সকালের পর্যবেক্ষণ অনুযায়ী সব নদীর পানি এখনো বিপদসীমার নিচে রয়েছে, তবে পানি বৃদ্ধির ধারা অব্যাহত থাকায় পরিস্থিতি নিয়ে শঙ্কা বাড়ছে নদী তীরবর্তী এলাকার মানুষের মাঝে।‎‎

পানি উন্নয়ন বোর্ড, কুড়িগ্রাম অফিস সূত্রে জানা যায়— ধরলা নদী (কুড়িগ্রাম পয়েন্ট): বিপদসীমা ২৬.০৫ মিটার। বুধবার সকাল ৬টায় পানি ছিল ২৫.১৩ মিটার, সকাল ৯টায় বেড়ে দাঁড়ায় ২৫.১৯ মিটার। গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত রেকর্ড হয়েছে ২০.০ মিমি।

‎‎দুধকুমার নদী (পাটেশ্বরী পয়েন্ট): বিপদসীমা ২৯.৬০ মিটার। সকাল ৬টায় পানি ২৯.১০ মিটার থেকে সামান্য কমে সকাল ৯টায় দাঁড়ায় ২৯.০৮ মিটার। বৃষ্টিপাত হয়েছে ৮৯.০ মিমি।

‎‎ব্রহ্মপুত্র নদী (নুনখাওয়া পয়েন্ট): বিপদসীমা ২৬.০৫ মিটার। সকাল ৬টায় পানি ছিল ২৪.৬৯ মিটার, সকাল ৯টায় বেড়ে হয় ২৪.৭১ মিটার।‎‎ব্রহ্মপুত্র নদী (হাতিয়া পয়েন্ট): বিপদসীমা ২৪.৪০ মিটার। সকাল ৬টায় পানি ২৩.০৭ মিটার থেকে বেড়ে সকাল ৯টায় দাঁড়ায় ২৩.১০ মিটার।‎‎
ব্রহ্মপুত্র নদী (চিলমারী পয়েন্ট): বিপদসীমা ২৩.২৫ মিটার। সকাল ৬টায় পানি ছিল ২২.১৬ মিটার, সকাল ৯টায় হয় ২২.১৭ মিটার।

গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত রেকর্ড হয়েছে ৬৩.০ মিমি।‎‎তিস্তা নদী (কাউনিয়া পয়েন্ট): বিপদসীমা ২৯.৩১ মিটার। সকাল ৬টায় পানি ছিল ২৮.৯৫ মিটার, সকাল ৯টায় বেড়ে হয় ২৮.৯৭ মিটার। বৃষ্টিপাত হয়েছে ৩৮.০ মিমি।‎‎

পানি উন্নয়ন বোর্ড কুড়িগ্রাম উপ-পরিচালক মো. রাকিবুল হাসান বলেন, “উজানের ঢল ও স্থানীয় বৃষ্টিপাতের কারণে জেলার সব নদ-নদীর পানি বাড়ছে। আগামী দুই থেকে তিন দিন পানি আরও বৃদ্ধি পেতে পারে। এতে রৌমারী, রাজীবপুর, চিলমারী, উলিপুর ও সদর উপজেলার নিম্নাঞ্চলে পানি প্রবেশ করে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে।

স্থানীয়দের সতর্ক অবস্থানে থাকতে অনুরোধ জানানো হচ্ছে।”‎‎স্থানীয়রা জানান, নদীর পানি বাড়তে শুরু করায় চর ও নিম্নাঞ্চলের অনেক পরিবার ইতিমধ্যে গবাদি পশু ও ঘরের আসবাবপত্র নিরাপদ স্থানে সরিয়ে নিতে শুরু করেছেন।

একইসঙ্গে তীব্র স্রোতের কারণে নদী ভাঙনও দেখা দিচ্ছে। বিশেষ করে ধরলা ও ব্রহ্মপুত্র নদীর তীরবর্তী কয়েকটি এলাকায় বসতবাড়ি ও কৃষিজমি নদীগর্ভে বিলীন হওয়ার শঙ্কা তৈরি হয়েছে।‎‎

জেলার চরাঞ্চলে বসবাসরত মানুষদের জন্য এ সময়টি চরম দুশ্চিন্তার। বন্যার পাশাপাশি নদীভাঙনের আতঙ্কে দিন কাটছে তাদের। অনেকে বলছেন, যদি পানি বৃদ্ধির এই ধারা অব্যাহত থাকে, তাহলে কয়েক দিনের মধ্যেই বন্যা পরিস্থিতি দেখা দিতে পারে, যা তাদের জীবন-জীবিকায় বড় ধরনের প্রভাব ফেলবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park