1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ঈশ্বরদী থানা পুলিশের অস্ত্র উদ্ধার এবং সচেতন মহলের মন্তব্য  - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনাম :
চুয়াডাঙ্গায় বিজিবির জোরালো অভিযান: স্বর্ণ ও মাদকসহ আটক ৩, রিজিয়নের জব্দ ৫২ কোটি টাকা আগের নির্যাতনের মামলায় আপস, ফের নির্যাতনের অভিযোগে প্রাণ গেল গৃহবধূর নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযানে ১০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো ১২০ ফুট চিমনি চারঘাটে রিকশা-ভ্যানচালককে হুডি দিলেন পৌর মেয়র পদপ্রার্থী একের পর এক ককটেল বিস্ফোরণ, ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচলে পুলিশের কড়াকড়ি ‎ কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড

ঈশ্বরদী থানা পুলিশের অস্ত্র উদ্ধার এবং সচেতন মহলের মন্তব্য 

সজিব হোসেন
  • প্রকাশের সময় : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ১০০ বার পঠিত

মো: সজিব হোসেন স্টাফ রিপোর্টার পাবনা

 

 রবিবার ভোর রাতে ঈশ্বরদী থানা পুলিশ দাশুড়িয়া ইউনিয়নের ডিগ্রীপাড়া গ্রামের রাস্তা থেকে পরিত্যক্ত অবস্থায় এক নল বিশিষ্ট ওয়ান শুটার গান উদ্ধার করেছে। উদ্ধারকৃত শুটার গানের গায়ে ইংরেজিতে ইঅজগঅ লেখা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে ঈশ্বরদী থানার ওসি শহিদুল ইসলামের নেতৃত্বে ঐ এলাকায় অভিযান পরিচালনা করা করা হলে সন্ত্রাসীরা অস্ত্র ফেলে পালিয়ে যায়। ঈশ্বরদী থানা পুলিশের দেওয়া প্রেসবিজ্ঞপ্তিতে এসব তথ্য জানাগেছে। এদিকে রাস্তার ওপর কতিপয় দুষ্কৃতিকারী সশস্ত্র অবস্থায় অপরাধ সংঘটনের উদ্দেশ্যে উল্লেখিতস্থানে অবস্থান করছে মর্মে পুলিশ যে সোর্স বা যাদের মাধ্যমে সংবাদটি পেয়েছে। অভিযানের পর উল্লেখিত স্থান থেকে অস্ত্রও উদ্ধার করা সম্ভব হলে পুলিশ ইচ্ছা  করলে ঐসব দুস্কৃতিকারীদেরও নিশ্চিত গ্রেফতার করতে পারবে। এসব মন্তব্য করা হয়েছে সমাজের সচেতন মহলের একাংশ থেকে। যে  সোর্স বা সংবাদ ব্যক্তিরা পুলিশকে সংবাদটি দিয়েছেন অস্ত্র উদ্ধারের পর সে সংবাদটি সঠিক প্রমাণিত হয়েছে। সেহেতু সচেতন মহলের আরও ধারনা পুলিশের আন্তরিক ইচ্ছা থাকলেই ঐ সোর্সের মাধ্যমেই বা যেকোন উপায়ে দুস্কৃতিকারীদেরও পুলিশের পক্ষে গ্রেফতার করা সম্ভব।

ক্যাপশন \ উদ্ধারকৃত অস্ত্র।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park