1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ঈশ্বরদীতে নিরাপদ ও শান্তিপূর্ণভাবে দুর্গা বিসর্জন উদযাপন ও বিএনপিনেতার মন্ডপ পরিদর্শন - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনাম :
চুয়াডাঙ্গায় বিজিবির জোরালো অভিযান: স্বর্ণ ও মাদকসহ আটক ৩, রিজিয়নের জব্দ ৫২ কোটি টাকা আগের নির্যাতনের মামলায় আপস, ফের নির্যাতনের অভিযোগে প্রাণ গেল গৃহবধূর নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযানে ১০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো ১২০ ফুট চিমনি চারঘাটে রিকশা-ভ্যানচালককে হুডি দিলেন পৌর মেয়র পদপ্রার্থী একের পর এক ককটেল বিস্ফোরণ, ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচলে পুলিশের কড়াকড়ি ‎ কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড

ঈশ্বরদীতে নিরাপদ ও শান্তিপূর্ণভাবে দুর্গা বিসর্জন উদযাপন ও বিএনপিনেতার মন্ডপ পরিদর্শন

মো: সজিব হোসেন স্টাফ রিপোর্টার পাবনা
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ৫৮ বার পঠিত

 

 

মো: সজিব হোসেন স্টাফ রিপোর্টার পাবনা

 

অতীতের সকল রেকর্ডভঙ্গ করে শান্তিপূর্ণ পরিবেশে বিসর্জনের মাধ্যমে ঈশ্বরদীতে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব সম্পন্ন হয়েছে।

 

আজ বৃহস্পতিবার বাদ মাগরিব ঈশ্বরদী মৌবাড়িয়া পুজা মন্দির পুকুর,পাকশী হার্ডিঞ্জব্রীজ এলাকা,সাঁড়াঘাট,আরামবাড়িয়া, লক্ষিকুন্ডা পদ্মা নদীতে এবং দাশুড়িয়া, ও মুলাডুলিতে নির্দিষ্ট পুকুরে  প্রতিমা বিসর্জন দেওয়া হয়। এবার শারদীয় দূর্গোৎসবের দশমীতে আরামবাড়িয়ার একটি ব্যতিত ঈশ্বরদীর ত্রিশটি মন্দিরের ত্রিশটি প্রতিমার  মধ্যে ২৯টি প্রতিমা বিসর্জন দেওয়া হয়েছে। এর মধ্যে পৌর এলাকার নয়টি প্রতিমা মৌবাড়িয়া মন্দিরের নিকটস্থ পুকুরে বাকিগুলো সাঁড়াঘাট,আরামবাড়িয়া, লক্ষিকুন্ডা পদ্মা নদীতে এবং দাশুড়িয়া, ও মুলাডুলিতে নির্দিষ্ট পুকুরে  প্রতিমা বিসর্জন দেওয়া হয়। আরামবাড়িয়ার মন্দির কমিটির অসুস্থ ভাতিজার অকাল মৃত্যুতে ঐ মন্দিরের প্রতিমাটি বিসর্জন করা হয়নি বলে ঈশ্বরদী উপজেলা পুজা উৎযাপন কমিটির সভাপতি সুনীল চক্রবর্তী সাংবাদিকদের জানান। সুনীল চক্রবর্তীসহ হিন্দু সম্প্রদায়ের অন্যান্যরা জানান,উপজেলা প্রশাসন,পুলিশ,র‌্যাবসহ অন্যান্য প্রশাসন ও রাজনৈতিক ব্যক্তিত্বদের আন্তরিক সহযোগিতায় এবার অতীতের চেয়ে সবচেয়ে শান্তিপূর্ণ পরিবেশে পুজা উদযাপন ও প্রতিমা বিসর্জন সম্পন্ন করা সম্ভব হয়েছে। এদিকে বিসর্জনের আগে নবমী ও দশমীতে বিএনপিনেতা জাকারিয়া পিন্টু বিএনপির অন্যান্য নেতাকর্মীদের নিয়ে ঈশ্বরদী ও আটঘরিয়ার পুজা মন্ডপ পরিদর্শন,কুশল বিনিময় ও আযোজকদের উপহার প্রদান করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park