1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
আশাশুনি উপজেলা মানব পাচার প্রতিরোধ কমিটির শেয়ারিং ও এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন।

আশাশুনি উপজেলা মানব পাচার প্রতিরোধ কমিটির শেয়ারিং ও এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার জামাল উদ্দিন সাতক্ষীরা থেকে
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ১২৭ বার পঠিত

স্টাফ রিপোর্টার জামাল উদ্দিন সাতক্ষীরা থেকে

সাতক্ষীরার আশাশুনি উপজেলা মানব পাচার প্রতিরোধ কমিটির শেয়ারিং ও এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় আশাশুনি উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়ের সভাপতিত্বে উপজেলা মানব পাচার প্রতিরোধ কমিটির শেয়ারিং ও অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। সুইজারল্যান্ড অ্যাম্বাসিডরের সহযোগিতায় ও উইনরক ইন্টারন্যাশনাল এর বাস্তবায়নে রূপান্তর সাতক্ষীরা জেলার বাস্তবায়নে সভায় বক্তব্য রাখেন, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, শিক্ষা কর্মকর্তা, উপজেলা বিএনপির সভাপতি স,ম হেদায়েতুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, শোভনালী ইউপি চেয়ারম্যান মাওঃ আবু বকর সিদ্দিক, প্রেসক্লাব সভাপতি জিএম আল ফারুক, আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম মুকুল, শিক্ষক মুস্তাহিদুর রহমান, রূপান্তরের প্রকল্প সমন্বয়কারী সুবল ঘোষ টুটুল, জেলা প্রোগ্রাম অফিসার সীমা বিশ্বাস, কমিউনিটি ফ্যাসিলিটেটর কুমারেশ চন্দ্র মন্ডল সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধি, এনজিও প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রকল্পের আওতায় চলমান কার্যক্রম কর্মকৌশল ও প্রত্যাশিত ফলাফল সহ আশ্বাস প্রকল্পের পরিচিতি ও “প্রেরণার আলোক শিখা” নামক প্রামান্য চিত্র প্রদর্শন করা হয়। এছাড়াও মানব পাচার প্রতিরোধে কমিটির সক্রিয় কার্যক্রম, কমিটির পরিচিতি গঠন এবং মানব পাচারের সারভাইভারদের জন্য সেবার সুযোগ চিহ্নিতকরণ ও সম্পৃক্তকরণের গুরুত্ব কৌশল নির্ধারণ সহ কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়। #

ক্যাপশান: আশাশুনি মানব পাচার প্রতিরোধ কমিটির সভায় বক্তব্য রাখছেন ইউএনও কৃষ্ণা রায়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park