1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
‎আদালত চত্বরে দুই কা*জী*কে প্রকাশ্যে লাঞ্ছিত করলেন এক নারী - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

‎আদালত চত্বরে দুই কা*জী*কে প্রকাশ্যে লাঞ্ছিত করলেন এক নারী

‎মোঃমহাজামিল,স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ১৪০ বার পঠিত

‎
‎মোঃমহাজামিল,স্টাফ রিপোর্টার
‎
‎রাজশাহীর আদালত চত্বরে দুই কাজীকে প্রকাশ্যে শারীরিকভাবে লাঞ্ছিত করার একটি ঘটনা ঘটেছে।
‎সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে বোয়ালিয়া থানার আমলি আদালতের সামনে এই ঘটনা ঘটে,যেখানে ভুক্তভোগী কাজী মোঃ মোকাদ্দিম হোসেন শাওন এবং নিকাহ রেজিস্ট্রার কাজী মোঃ মোস্তফা হোসেন উপস্থিত ছিলেন।
‎
‎ভুক্তভোগী কাজী শাওন জানান,হামলাকারী নারী মোসাঃ মুনিয়া আফরোজ মনি,যিনি সাবেক মেয়র লিটনের আস্থাভাজন এবং শাহমখদুম থানার বড়বনগ্রাম রাইপাড়া এলাকার বাসিন্দা।
‎
‎তিনি দীর্ঘদিন ধরে বিবাহ বহিভূত সম্পর্কের মধ্যে ছিলেন এবং পরে কাজী মোঃ মোস্তফা হোসেনের মাধ্যমে মোঃ মোস্তাফিজুর রহমানের সাথে বিয়ে করেন।বিয়ের পর বর মোঃ মোস্তাফিজুর রহমান গত ১ জুলাই ওই নারী ও কাজীর বিরুদ্ধে জোরপূর্বক বিবাহের অভিযোগে মামলা দায়ের করেন।
‎
‎সোমবার সকালে আদালতে জামিন নিতে আসার সময় কাজী শাওন ও মোস্তফার সঙ্গে হামলাকারীর দেখা হয়। এ সময় মুনিয়া আফরোজ চিৎকার করে কাজী মোস্তফাকে গালিগালাজ করতে থাকেন। কাজী শাওন তাকে গালি দিতে নিষেধ করলে তিনি তাকে গালে থাপ্পড় ও লাথি মারেন।
‎
‎মুনিয়া আফরোজের দাবি,দুই ভাই তাকে প্রতারণা করেছেন এবং দেনমোহরের ৩৮ লাখ টাকা পাওয়ার জন্য তারা তাকে আপস করতে চাপ দিচ্ছেন। তিনি জানান,আপস না করলে কাজী শাওন তাকে লাথি মারেন।
‎
‎প্রত্যক্ষদর্শীরা জানান,আদালত চত্বরে এই ঘটনার সময় উপস্থিত লোকজন ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।
‎
‎রাজশাহী জেলা রেজিস্ট্রার আব্দুর রকিব সিদ্দিকী জানান, আদালত চত্বরে কাজীদের লাঞ্ছনার বিষয়টি তার জানা নেই,তবে অভিযোগ পেলে তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
‎

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park