1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
আওয়ামী সন্ত্রাসীদের হামলা যেন থামছেই না। - বাংলাদেশ খবর প্রতিদিন
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
চুয়াডাঙ্গায় বিজিবির জোরালো অভিযান: স্বর্ণ ও মাদকসহ আটক ৩, রিজিয়নের জব্দ ৫২ কোটি টাকা আগের নির্যাতনের মামলায় আপস, ফের নির্যাতনের অভিযোগে প্রাণ গেল গৃহবধূর নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযানে ১০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো ১২০ ফুট চিমনি চারঘাটে রিকশা-ভ্যানচালককে হুডি দিলেন পৌর মেয়র পদপ্রার্থী একের পর এক ককটেল বিস্ফোরণ, ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচলে পুলিশের কড়াকড়ি ‎ কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড

আওয়ামী সন্ত্রাসীদের হামলা যেন থামছেই না।

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৩৫৩ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

সাতক্ষীরা সদর উপজেলার ৯ নম্বর ব্রহ্মরাজপুর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডে আওয়ামী সন্ত্রাসীদের কর্মকাণ্ড এখন টিম ভিত্তিক। তাদের দ্বারা সংঘটিত হচ্ছে নানা রকম অপকর্ম বাদ যাচ্ছে না সরকারি নদীর মাটি। এলাকায় সংগঠিত সকল অপকর্ম তারা আইনশৃঙ্খলা বাইরে নিজেরাই এর সমাধান করে মোটা অংকের টাকা আত্মসাৎ করে। এদের কর্মকান্ডে বাধা দিতে গেলে পোহাতে হয় মিথ্যা মামলা এবং হত্যার হুমকি সহ নানারকম হয়রানি। গতকাল সকাল ৮:৩০ মিনিটে সরকারি নদীর মাটি কাটা কে কেন্দ্র করে সঙ্গবদ্ধভাবে জামশেদ উপর হামলা চালায়। পেশায় জামশেদ একজন টলি চালক। সকালে জামশেদ এর উপর হামলা বিকালে তার স্ত্রী সন্তানকে রাস্তায় আটক করে অকথ্য ভাষায় গালিগালাজ সহ সম্মানহানির চেষ্টা করে। এরা চিহ্নিত সন্ত্রাসী। বিগত সরকারের আমলে তারা নানারকম অপকর্মের সাথে জড়িত রয়েছে । বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হওয়ায় মোঃ জামশেদের ফ্যামিলির উপর চলছে অমানবিক নির্যাতন এবং হত্যার হুমকি। এই সংঘবদ্ধ চক্রের মূল হোতা আওয়ামী লীগ নেতা ওহাব শেখ পি/মৃত রহমতুল্লাহ শেখ। এবং টিম লিডার মোঃ আজগর আলী পি: মগরোব আয়া, মুসা,কিবরি, ইয়াকুব পি: সালাম শেখ । বিগত দিনে আওয়ামী লীগের রাজনীতিতে গ্রামের মানুষের উপর টিম ভিত্তিক নির্যাতন করেছে । বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেওয়াই কাল হয়ে দাঁড়িয়েছে জামশেদের পরিবারের উপর। ঘটনা সূত্রে জানা যায় বিগত স্বৈরাশাসক শেখ হাসিনা সরকার থাকাকালীন বহুবার জামশেদ এর উপর হামলা চালিয়েছে স্থানীয় এই আওয়ামী সন্ত্রাসী বাহিনী। এ বিষয়ে মোহাম্মদ জামশেদ আলীর স্ত্রী ও সন্তান থানায় একটি অভিযোগ দায়ের করেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park