1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
অবৈধ বালু উত্তোলনে ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের অভিযান,ট্রলি ও মাহিন্দ্র জব্দ - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনাম :
চুয়াডাঙ্গায় বিজিবির জোরালো অভিযান: স্বর্ণ ও মাদকসহ আটক ৩, রিজিয়নের জব্দ ৫২ কোটি টাকা আগের নির্যাতনের মামলায় আপস, ফের নির্যাতনের অভিযোগে প্রাণ গেল গৃহবধূর নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযানে ১০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো ১২০ ফুট চিমনি চারঘাটে রিকশা-ভ্যানচালককে হুডি দিলেন পৌর মেয়র পদপ্রার্থী একের পর এক ককটেল বিস্ফোরণ, ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচলে পুলিশের কড়াকড়ি ‎ কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড

অবৈধ বালু উত্তোলনে ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের অভিযান,ট্রলি ও মাহিন্দ্র জব্দ

এসডি সোহেল রানা
  • প্রকাশের সময় : বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ২২২ বার পঠিত

এসডি সোহেল রানা স্টার রিপোর্টার,
শেরপুর :
শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলন রোধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। ৮ জুলাই মঙ্গলবার দিবাগত রাত ১২টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল। অভিযান চলাকালে অবৈধভাবে বালু পরিবহনের অভিযোগে নুর মোহাম্মদ (২০) নামে এক যুবককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাত দিনের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়। এছাড়া বালুবোঝাই তিনটি ট্রলি ও একটি মাহিন্দ্র গাড়ি জব্দ করা হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, চলতি বছরের ৮ এপ্রিল ২০২৫ শেরপুরের জেলা প্রশাসকের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ধারা ৯(৪) অনুযায়ী ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের অনুমোদনক্রমে জেলার নালিতাবাড়ী ও ঝিনাইগাতী উপজেলার সব বালুমহাল বিলুপ্ত ঘোষণা করা হয়। এরপরও একাধিক প্রভাবশালী সিন্ডিকেট নিয়মিতভাবে রাতের আঁধারে নদ-নদী, খাল, ঝোড়া এবং গারো পাহাড়ের বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। ইউএনও মো. আশরাফুল আলম রাসেল বলেন,বালু উত্তোলন বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। সরকারি সম্পদ রক্ষায় আমরা কঠোর অবস্থানে রয়েছি। অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।” তিনি আরও বলেন,সচেতন নাগরিক হিসেবে সবাইকে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় প্রশাসনের পাশাপাশি জনগণের সহযোগিতাও প্রয়োজন।” এদিকে, প্রশাসনের এই উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা অবৈধ বালু উত্তোলন বন্ধে চলমান অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park