1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
অন্নদাতার আর্তনাদ - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম :
মহারাজা প্রতাপাদিত্যের বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল; নেপথ্যে লক্ষ্মীকান্ত গঙ্গোপাধ্যায় :- আল-হেরা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর উদ্যোগে ঝিনাইদহ দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ময়মনসিংহ সদর পৌর ভূমি অফিসের নায়েবকে প্রত্যাহারে ৭ দিনের আলটিমেটাম, সাংবাদিকদের কঠোর আন্দোলনের হুঁশিয়ারি অন্নদাতার আর্তনাদ অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান মন্ত্রী জাহিদ হোসেনের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে মাছ চাষে স্বাবলম্বী হচ্ছে গাঁওকান্দিয়া বাজার মসজিদ পাঁচবিবির আদিবাসী পল্লীতে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন জিয়াউর রহমান ফাউন্ডেশনের বিজ্ঞান মেলায় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাত দলের অংশগ্রহণ, নির্বাচিত চার প্রকল্প। বিরামপুরে বায়োম্যাক্স ইন্টারন্যাশনালের প্রোডাক্ট প্রমোশন ও নলেজ শেয়ারিং কনফারেন্স অনুষ্ঠিত চলতি মাসেই সিরাজগঞ্জ-বগুড়া রেলপথের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

অন্নদাতার আর্তনাদ

মোঃ  মুকিম উদ্দিন
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ১৮ বার পঠিত

অন্নদাতার আর্তনাদ

মোঃ  মুকিম উদ্দিন

মাঠের বুকে ফাটল ধরে, আকাশ পানে চায়,
বীজ ও সারের চড়া দামে কৃষক অসহায়।
ভোরের শিশির পায়ে মেখে যারা ফলায় সোনা,
আজ তাদেরই কপাল জুড়ে ঋণের যাতনা।

গুদাম ভরা সারের বস্তা, তবুও কেন নাই?
সিন্ডিকেটের কালো থাবায় কৃষক মরে তাই।
বীজের দামে আগুন লাগে, বাড়ছে চাষের ব্যয়,
অন্নদাতার বুকের ভেতর জমছে শুধুই ভয়।

সরকার বলে— “সবই আছে, নেই কোনো অভাব”,
তবুও কেন বাজারেতে এমন অস্থির ভাব?
কাগজ-কলমে ভর্তুকি আর আশ্বাসেরই বাণী,
মাঠের কৃষক পায় না কিছুই, ঝরে চোখের পানি।

নজরদারি নেই বাজারে, ডিলার ইচ্ছেমতো,
বাড়িয়ে নেয় সারের মূল্য, বাড়ায় কৃষকের ক্ষত।
খাদ্য জোগায় যেই চাষিরা, আজ তাদেরই ঘরে,
অভাব নামের কালো ছায়া নিত্য বসত গড়ে।

সময় থাকতে জাগো এবার, ধরো শক্ত হাল,
কৃষক বাঁচলে বাঁচবে এ দেশ, কাটবে আঁধার কাল।
ন্যায্য মূল্যে বীজ ও সার দাও কৃষকের হাতে,
তবেই হাসবে সোনার বাংলা, সুখ ফিরবে প্রাতে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park