1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
৭ দিন ধরে নিখোঁজ আবু বক্কার হোসেনের সন্ধান চায় পরিবার - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

৭ দিন ধরে নিখোঁজ আবু বক্কার হোসেনের সন্ধান চায় পরিবার

মোঃ সেরাজুল ইসলাম, সিরাজগঞ্জ
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ মে, ২০২৫
  • ২২১ বার পঠিত
Oplus_131072

মোঃ সেরাজুল ইসলাম,সিরাজগঞ্জ গত মঙ্গলবার (১৩ মে) সকাল ১১ ঘটিকার সময় ঢাকার কাশিমপুর এলাকার মাদবপুর এলাকা থেকে আনুমানিক ২৯ বছর বয়সী মো: আবু বক্কার হোসেন নামে একজন যুবক নিখোঁজ হয়েছেন।

নিখোঁজ মো: আবু বক্কার হোসেন সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের ছাতিয়ালতলী এলাকার মৃত আবুল কালাম ও মোছা: মনিজা খাতুনের এর সন্তান। প্রায় ৭ দিন ধরে নিখোঁজ সন্তানের জন্য দিশেহারা মা ও পরিবার। এ ঘটনায় গত ১৫ মে ঢাকার কাশিমপুর থানার অফিসার্স ইনচার্জ বরাবর একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

পারিবারিক সূত্রে জানা যায়, নিখোঁজ ছেলেটিকে বাড়িতে যাওয়ার উদ্দেস্যে জিরানি বাজার থেকে একটি অটো গাড়িতে তুলে দেওয়া হয়েছিল মাদবপুর নামবে বলে। পরে গাড়িটি অন্য রাস্তায় চলে যাওয়ায় যেকোন এক জায়গায় নামিয়ে দিলে নিজের অজান্তে হারিয়ে যায়। ছেলেটির ভাই মো: ইমরান হোসেন বলেন তার ভাইয়ের মানসিক সমস্যাও রয়েছে। ঠিক মত কথা বলতে পারে না বোবা। নাম ঠিকানাও বলতে পারে না।
সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুজি করা হয়েছে এখন পর্যন্ত খোঁজাখুঁজি করেও কোন সন্ধান পাওয়া যায় নাই। তবে খোঁজাখুঁজি অব্যাহত আছে।

হারানো ছেলেটি বিবরণে জানা গেছে ছেলেটি দেখতে শ্যামলা, উচ্চতা মোটামুটি ৫ ফুট ৫ ইঞ্চির মতো, খোচাঁ খোচাঁ দাড়ি রয়েছে। নিখোঁজ আবু বক্কার হোসেনের মা মোছা: মনিজা খাতুন সকল শ্রেণী পেশার মানুষের কাছে আকুল আবেদন জানিয়েছে। যেন তার সন্তানকে কেউ দেখতে পেলে নিম্নোক্ত নাম্বারে যোগাযোগ করে। যোগাযোগ এর নাম্বার: ০১৭২২-২৩২০৬৫

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park