
মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি
কেন্দ্র ঘোষিত ৫ দফা দাবী বাস্তবায়নের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী জগন্নাথপুর উপজেলা শাখা কতৃক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বাদ জুম্মা সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পৌর পয়েন্টে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সংক্ষিপ্ত সমাবেশে উপজেলা জামায়াতের নায়েবে আমীর লুৎফুর রহমানের সভাপতিত্বে জগন্নাথপুর পৌর জমিয়তের সভাপতি আ হ ম ওয়ালি উল্লাহর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) সংসদীয় আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট ইয়াসীন খান।
উপস্থিত সহস্রাধিক নেতাকর্মী ও জনতা দাবিসমূহের পক্ষে তাদের সমর্থন ব্যক্ত করে স্লোগানে স্লোাগানে সমাবেশ ও বিক্ষোভ মিছিল মুখরিত করে তোলেন।